দ্রোণ মুখার্জি নয়, পরিণীতা ধারাবাহিকের গোপালের আসল নাম কি জানেন? অভিনেতার আসল পরিচয় জানলে অবাক হবেন আপনিও!

টেলিভিশনের পর্দার (Bengali television) জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন দ্রোণ মুখার্জি (Drone Mukherjee)। অভিনয় জগতে তিনি দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন খুব বেশিদিন হয়নি। তবে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেতা। নিজের অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা তৈরি করে নিয়েছে।

অভিনেতাকে প্রথমবার দর্শক দেখেছিলেন জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে। ধারাবাহিকে অভিনেতাকে পরাগ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। অভিনেতাকে পরাগ চরিত্রে অভিনয় করতে দেখার পর থেকেই দর্শকদের তো ভীষণ ক্ষোভ রাগ জমে উঠেছিল তার উপরে। নেটিজেনরা অভিনেতাকে সেই সময় থেকে একেবারেই পছন্দ করতেন না। তবে ওই চরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছিলেন।

Drone Mukherjee, Bengali television, Bengali Serial, Zee Bangla, Actor, দ্রোণ মুখার্জি, অভিনেতা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, জি বাংলা

বর্তমানে অভিনেতাকে দেখা যাচ্ছে জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক পরিণীতাতে অভিনয় করতে। জি বাংলার পরিণীতা ধারাবাহিকে গোপাল চরিত্রে বর্তমানে দেখা যাচ্ছে অভিনেতাকে। আর এই চরিত্রটি পরাগ চরিত্র থেকে একেবারেই বিপরীত ধর্মী। একেবারে বিপরীত ধরনের চরিত্রে অভিনেতাকে দেখা যাচ্ছে এই ধারাবাহিকে। এই চরিত্রে অভিনয় করার পর থেকে দর্শকের কাছে অভিনেতা বিপুল ভালোবাসা পেয়েছেন।

কিন্তু জানেন কি অভিনেতার আসল নাম কি? আমরা সকলেই অভিনেতাকে দ্রোণ মুখার্জি নামে চিনি কিন্তু এটা অভিনেতার আসল নাম নয়। অভিনয় জগতে আসার পর তিনি এই নাম ব্যবহার করেন। অভিনেতার আসল নাম অন্যকিছু। যেটা এতদিন অনেকেই জানত না।

আরও পড়ুনঃ রাই যা পারেনি, সেটাই করে দেখালো স্রোত! সবটা বুঝতে পেরে নীলুকে ঠাটিয়ে চড় মারলো সে! রাই নয় গল্পের আসল নায়িকা হোক স্রোত! দাবি দর্শকদের

অভিনেতার আসল নাম প্রিয়দর্শী মুখোপাধ্যায়। প্রিয়দর্শী নামটা বলতে অসুবিধা হওয়ার জন্য নিজের নাম পাল্টে দ্রোণ রাখেন। দ্রোণ নামটা শুধু মাত্র সিরিয়াল-সিনেমার জন্য। বাকি অফিশিয়াল সমস্ত কিছু প্রিয়দর্শী নামেই।

Back to top button