পাকা খবর! দর্শকদের জন্য সুখবর, নতুন ধারাবাহিকে ফিরছেন মিঠাইয়ের প্রধান নায়িকা! খবর শুনে লাফাবেন সকলে

অনেক গুলো দিন কেটে গেলো শেষ হয়েছে মিঠাই (Mithai)। এখনো পর্যন্ত জি বাংলার (Zee Bangla) সম্প্রচারিত ধারাবাহিক গুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সর্বজন গ্রাহী ধারাবাহিক ছিল এটি যা অস্বীকার করার উপায় নেই। এই ধারাবাহিক যে পরিমাণ দর্শকদের ভালবাসা পেয়েছে, আজ পর্যন্ত কোন ধারাবাহিক মানুষের এত পছন্দের হয়ে উঠতে পারেনি।

এই মেগার শেষ হওয়ার খবর পেতেই মুখ ভার হয়ে গিয়েছিল দর্শকদের। ধারাবাহিকের প্রতিটি সদস্যই দর্শকদের ছিল খুব কাছের। ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পরেই এই ধারাবাহিকের কলাকুশলীদের কোন নতুন কাজে আবার নতুন ভাবে দেখতে পাওয়া যাবে সেই নিয়েই দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

ইতিমধ্যেই ধারাবাহিকের বেশ কিছু চরিত্র অন্যান্য ধারাবাহিক চলচ্চিত্রে কাজ করা শুরু করে দিয়েছে। হল্লা পার্টির অনককেই বর্তমানে নানারকম চরিত্র দেখতে পাচ্ছেন দর্শকরা। কেউ অভিনয় করছেন ধূসর চরিত্রে আবার কেউ অভিনয় করছেন পজিটিভ চরিত্রে।

কিন্তু এতদিন অব্দি কোনো নতুন ধারাবাহিকে দেখা মেলেনি ধারাবাহিকের শ্রীতমার অর্থাৎ দিয়া মুখার্জির। তবে খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না, ভক্তদের। এইবার স্টার জলসার হাত ধরে নতুন ধারাবাহিতে ফিরতে চলেছেন তিনি। তবে তিনি একা নন মিঠাই ধারাবাহিকের আরো এক জনপ্রিয় অভিনেত্রী থাকবেন সেই ধারাবাহিকে।

অভিনেত্রী দিয়ার পাশাপাশি অর্পিতা মুখার্জিকে দেখা যাবে এই ধারাবাহিকে। বেশ প্রধান চরিত্রেই থাকবেন তারা। আসন্ন প্রথম প্রোমোতেই দেখা মিলবে তাদের। স্টার জলসায় এই মুহূর্তে মিসিং স্ক্রু আর বাংলা টকিজ এই দুই প্রোডাকশন হাউজের একটি করে ধারাবাহিক আসতে চলেছে। তাই ধারণা করা হচ্ছ এই দুই ধারাবাহিকের মধ্যে একটিতে দেখা যাবে তাদের।

 

View this post on Instagram

 

A post shared by Diya Mukherjee (@diya_dm_mukherjee)

Back to top button