চলছে শ্যুটিং, তাও অনিশ্চিত ধারাবাহিকের ভবিষ্যৎ! ধারাবাহিক ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত অভিনেত্রীর? জিতু থাকলে, থাকবেননা দিতিপ্রিয়া!

টেলিপাড়ায় এখন সবচেয়ে বড় চর্চা চিরদিনই তুমি যে আমার–এর ভবিষ্যৎ। একদিকে জিতু কমলের চমকপ্রদ কামব্যাক, অন্যদিকে দিতিপ্রিয়া রায়ের মানসিক অস্বস্তি—দু’জনের মতবিরোধে নড়ছে গোটা মেগা ইউনিট। দর্শক, টিম এবং প্রযোজক সংস্থা—সবাই একটাই প্রশ্ন করছে: এবার কি সত্যিই দিতিপ্রিয়া সিরিয়াল ছাড়বেন?

শুক্রবার শুটিং ফ্লোরে ফেরেন জিতু কমল। তাঁর গ্র্যান্ড এন্ট্রির দৃশ্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে—স্ট্রেচার থেকে লাফ, অ্যাকশন হাস্যকর নয়, বেশই নায়কোচিত! সংলাপও জমে গেছে—“Arya Singha Roy is back.” কিন্তু তাঁর ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই জানা যায় দিতিপ্রিয়া শ্যুট করতে রাজি নন। মানসিকভাবে বিপর্যস্ত, এমনটাই সূত্র। তিনি নাকি আর্টিস্ট ফোরামে লিখিত অভিযোগ করেছেন এবং কথা বলেছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও। যদিও এখনো কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।

শনিবার আর্টিস্ট ফোরাম, চ্যানেল, প্রযোজনা সংস্থা এবং দুই অভিনেতাকে নিয়ে বৈঠক বসে। কিন্তু সেখানেও কোনও চূড়ান্ত সমাধান হয়নি। ফোরামের পক্ষ থেকে শান্তিলাল মুখোপাধ্যায় জানিয়েছেন—উভয় পক্ষকে সমাধানের একাধিক পথ দেখানো হয়েছে, তবে সিদ্ধান্ত দুজনকেই নিতে হবে। এদিকে রবিবারও শুটিংয়ে উপস্থিত ছিলেন জিতু, তাই সিরিয়াল আপাতত বন্ধ হচ্ছে না।

জিতু নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে টেকনিশিয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন—তাদের কথা ভেবে তিনি আবার সেটে ফিরেছেন। তাঁর বক্তব্য—দর্শক ও ইউনিটের স্বার্থেই তিনি সমস্যা পাশে সরিয়ে কাজ করতে রাজি। কিন্তু কি অভিনেত্রীর মনোভাব বদলাবে?

আরও পড়ুনঃ Big Breaking: ছোটপর্দার রাধিকা এবার বড় পর্দায়! কোন ছবিতে দেখা যাবে ছোট্ট অভিনেত্রীকে?

এখন নজর সোমবারের মিটিংয়ে। সমঝোতা হবে, নাকি দিতিপ্রিয়া পা সরিয়ে নেবেন? আর যদি তিনি বেরিয়ে যান—তবে কি বদলি অভিনেত্রী নিয়ে চলবে সিরিয়াল? দর্শকরা অপেক্ষায়—সোশ্যাল মিডিয়ায় একটাই প্রশ্ন, আর্য ফিরে এসেছে, কিন্তু অপর্ণা ফিরবে তো?

Back to top button