‘কম্প্রোমাইজ করিনি, মুখের উপর না বলে দিয়েছি!’ – কাকে মুখের ওপর না বলে দিয়েছেন অভিনেত্রী? মুখ খুললেন দিতিপ্রিয়া!

বর্তমান সময়ে টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন দিতিপ্রিয়া রায়। শিশু শিল্পী হিসেবে টলিউডে তার আত্মপ্রকাশ হয়েছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে। আজ সেই ছোট্ট দিতিপ্রিয়া টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। জি বাংলার রানী রাসমণি ধারাবাহিকের হাত ধরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দিতিপ্রিয়া। বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল তার নাম, খ্যাতি।

রানী রাসমণি ধারাবাহিক শেষ হওয়ার পর মূলত সিনেমা এবং ওয়েব সিরিজেই দেখা গিয়েছে দিতিপ্রিয়া কে। রানী রাসমণির পরে দীর্ঘ বেশ কয়েক বছর টেলিভিশনের পর্দা থাকে বিরতি নিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি আবারও জি বাংলার হাত ধরে নতুন ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী। বর্তমানেp তাকে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখা যাচ্ছে।

actress

অনেক অল্প বয়স থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করছেন দিতিপ্রিয়া। তাই এই ইন্ডাস্ট্রি সম্পর্কে এমন অনেক কথা অভিনেত্রী জানেন এবং এমন অনেক অভিজ্ঞতা সম্মুখীন অভিনেত্রী হতে হয়েছে যা সত্যি ইন্ডাস্ট্রির একটা অন্যরকম দিক তুলে ধরে। সম্প্রদায়ের সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের কিছু অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।

আরও পড়ুনঃ ‘শুধু দুবেলা খাওয়ার জন্য বারবার ছুটে গিয়েছি, বাবা ধার করে…’ কঠিন পরিস্থিতির মোকাবিলা করে প্রতিষ্ঠিত হয়েছেন রূপঙ্কর বাগচী!

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাজেট নিয়ে মুখ খুলেছেন দিতিপ্রিয়া। অনেক সময় আমরা দেখেছি ইন্ডাস্ট্রিতে অভিনেতা অভিনেত্রীদের বাজেট নিয়ে বিভিন্ন সমালোচনা এবং সমস্যার মুখে পড়তে হয়। হিরো হিরোইনদের যেই বাজেট দেওয়া হয় অনেক সময় কাজ করে নেওয়ার পর সেই পারিশ্রমিক দেওয়া হয় না। আবার বাজেট অনুযায়ী হিরো হিরোইন ঠিক করা হয়ে থাকে ছবিতে, ধারাবাহিকে এমন খবর শোনা গিয়েছে।

কিন্তু দিতিপ্রিয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমি কিছু কিছু জিনিস এ সরাসরি না করে দিতে পারি। হতে পারে বাজেট নিয়ে কখনো হিরো হিরোইনকে কম্প্রোমাইজ করতে হয়, আবার হিরো হিরোইনকে কমপ্রোমাইজ না করতে হলো পার্শ্ব কোন চরিত্রকে বা কাস্টিং এর কাউকে কম্প্রোমাইজ করতেই হয়। কাউকে না কাউকে একটা এই বিষয়ে সব সময় কম্প্রোমাইজ করতে হয়েছে।’

Back to top button