ইনস্টাগ্রাম ফেসবুকসহ সমাজ মাধ্যম থেকে উধাও দিতিপ্রিয়া! হঠাৎ সবকিছু থেকে বিরতি? পর্দার বাইরে এখন কি করছেন অভিনেত্রী?

ইনস্টাগ্রাম স্ক্রোল করতে গিয়ে হঠাৎই চোখে পড়ে—দিতিপ্রিয়ার শেষ পোস্ট আজ থেকে প্রায় ছ’ সপ্তাহ আগের। তার পর থেকে না নতুন কোনও ছবি, না কোনও স্টোরি। ফেসবুকেও একই নিস্তব্ধতা। ‘চিরদিনই তুমি যে আমার’ ছেড়ে যাওয়ার পর যেন আড়ালেই চলে গিয়েছেন তরুণী অভিনেত্রী। ভক্তদের মনে তাই একটাই প্রশ্ন—ঠিক কেমন আছেন তিনি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে দিতিপ্রিয়া নিজেই জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবেই তিনি নিজেকে একটু দূরে সরিয়ে রেখেছেন। আগামী এক মাস শুধুই নিজের সঙ্গে সময় কাটাতে চান। ঘুরতে ভালোবাসেন, তাই কোথাও বেরিয়ে যাওয়ার প্ল্যানও করা আছে। সোশ্যাল মিডিয়া ঘিরে চলা গোলমাল আর তর্ক-বিতর্ক থেকে আপাতত নীরব থাকা, শান্ত থাকা—এই মুহূর্তে এটাকেই সবচেয়ে জরুরি মনে করছেন তিনি। এক কথায়, নিজের জন্য একটি হিলিং ফেজ বানাতে চাইছেন।

গত কয়েক সপ্তাহে ‘চিরদিনই তুমি যে আমার’ ঘিরে চলেছে প্রবল বিতর্ক। কখনও দিতিপ্রিয়ার নো-টাচ নীতি নিয়ে ট্রোল, কখনও জিতুর অভিমান, কখনও আবার রণজয়ের লুক টেস্ট নিয়ে শোরগোল। সব মিলিয়ে ধারাবাহিকের চারপাশে যেন ঝড় বয়ে গেছে। এই তুমুল পরিস্থিতিতে দিতিপ্রিয়ার সিদ্ধান্তে অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়া যেন আরও অর্থবহ মনে হয়েছে অনেকের।

দিন কয়েক আগে অবশেষে ‘এনওসি’ জমা দিয়ে ধারাবাহিক থেকে বিদায় নিয়েছেন দিতিপ্রিয়া। তাঁর জায়গায় এখন নতুন মুখ—শিরিন পাল। জিতুর সঙ্গে শিরিনের জুটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কেউ নতুন নায়িকাকে পছন্দ করছেন, আবার অনেকেই দিতিপ্রিয়ার অনুপস্থিতি টের পাচ্ছেন খুব স্পষ্টভাবে। বদলের হাওয়া তাই এখনো থিতু হয়নি।

আরও পড়ুনঃ বিয়ের আট মাস পেরোতেই সম্পর্কে ভাঙন? শার্লি-অভিষেকের মাঝে তৃতীয় ব্যক্তি? কি বললেন অভিনেত্রী?

তবে এসব হইচইয়ের বাইরে, দিতিপ্রিয়া আপাতত নিজের জগতেই শান্তিতে আছেন। আলো, ক্যামেরা, সোশ্যাল মিডিয়ার ভিড় থেকে সরে গিয়ে নিভৃতে, নিজের মতো করে সময় কাটানোই এখন তাঁর অগ্রাধিকার। হয়তো খুব শিগগিরই নতুন উদ্যমে, নতুন কাজে তিনি ফিরবেন—কিন্তু আপাতত দিতিপ্রিয়া সময় দিচ্ছেন দিতিপ্রিয়াকেই।

Back to top button