দিতিপ্রিয়ার বিদায়েও টিআরপি অটুট! ‘কই কিছুই তো…’- অভিনেত্রীর অহংকারে কো’প বসালেন জিতু!

টেলিপাড়ায় গত কয়েকদিন ধরে সবচেয়ে বেশি চর্চায় ছিল জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের নামে ঘিরে তৈরি হওয়া তর্কবিতর্ক। দু’জনের মধ্যে কাজ করতে গিয়ে যে অস্বস্তি তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত সিরিয়ালের পরিবেশকে নাড়িয়ে দিয়েছিল। ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে অভিনেত্রী আপত্তি তোলেন, আর সেই ঘটনার জেরে অপমানিত বোধ করেন জীতু। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে নায়ক শো ছেড়ে চলে যান।
জীতুর বিদায়ে দর্শকদের ক্ষোভ চরমে ওঠে। সোশ্যাল মিডিয়ায় জি বাংলা বয়কটের হুমকি পর্যন্ত শুরু হয়। চ্যানেলও দর্শকদের চাহিদা এড়াতে পারেনি। কয়েকদিনের মধ্যেই ফিরিয়ে আনা হয় জীতুকে। কিন্তু তারপরেও জট কাটেনি। দিতিপ্রিয়া সরাসরি আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হয়ে জানান তিনি আর এই সিরিয়ালে কাজ করতে চান না। ফোরাম তাঁর সিদ্ধান্তকে সম্মান জানালে, চ্যানেল এবং প্রযোজনা সংস্থাও আর তাঁকে আটকে রাখেনি।
এদিকে দিতিপ্রিয়া সিরিয়াল ছাড়ার পর প্রথমবারের মতো সামনে আসে টিআরপি রিপোর্ট। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই শোয়ের রেটিং কিন্তু একটুও কমেনি। গত সপ্তাহের মতোই ৬ নম্বরে নম্বর ধরে পঞ্চম স্থানে স্থির থেকেছে চিরদিনই তুমি যে আমার। অর্থাৎ অভিনেত্রীর চলে যাওয়া দর্শকসংখ্যায় কোনও বড় প্রভাব ফেলেনি। রিপোর্ট প্রকাশ্যে আসতেই জীতু একটি পোস্টে লেখেন, তিনি দর্শকদের প্রতি কৃতজ্ঞ এবং এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়, শুধু দর্শনই অমর।
এই সময়েই সিরিয়ালে নতুন অপর্ণা হিসেবে যোগ দিয়েছেন শিরিন পাল। নবাগত হলেও দর্শকরা তাঁকে ইতিমধ্যেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। ‘রানিমা’র জায়গায় নতুন মুখ দেখেও বিরূপ হয়নি কেউ। বরং জীতু এবং শিরিনের নতুন কেমিস্ট্রি ইতিমধ্যেই নজর কেড়েছে। রোম্যান্টিক দৃশ্যের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছে নতুন জুটি।
আরও পড়ুনঃ ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন দেননি সানি-ববি! অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেছে নাতি করণ! কিন্তু কেন? পুরোহিত জানালেন আসল কারণ!
কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছে নতুন প্রোমোও। সেখানে দেখা যাচ্ছে শিগগিরই বিয়ের আসরে দেখা মিলবে আর্য এবং অপর্ণার। এখন দেখার বিষয়, নতুন নায়িকার আগমন আগামী সপ্তাহের টিআরপিতে কী প্রভাব ফেলে। তবে প্রাথমিক সাড়া ইঙ্গিত দিচ্ছে যে এই নতুন জুটিকে ঘিরে জোরদার আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।

