জি বাংলার আসন্ন মেগায় কার সঙ্গে জুটি বাঁধছেন দিতিপ্রিয়া? জানলে চমকে যাবেন আপনিও!

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। খুদে অভিনেত্রী হয়ে একেবারে ছোটবেলা থেকেই দর্শকদের বিনোদন উপহার দিয়ে আছেন এই অভিনেত্রী। বিনোদনের প্রত্যেকটি মাধ্যমেই রয়েছে তার অবাধ চলাচল। কোন এক জায়গায় বাঁধা পড়ে থাকতে পছন্দ করেন না তিনি।
টেলিভিশন থেকে শুরু করে বড়ো পর্দা এবং বর্তমানে বিনোদনের জনপ্রিয় ঠিকানা ওটিটি (OTT), সবেতেই রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী দিতিপ্রিয়া। জি বাংলার পর্দায় রাণী রাসমণি ধারাবাহিকে রাণীমার চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন অভিনেত্রী। তবে নিজেকে কেবলমাত্র টেলিভিশনের মধ্যেই আবদ্ধ রাখতে চাননি তিনি। আরো অন্যান্য চরিত্রে কাজ করে নিজের অভিজ্ঞতা এবং দক্ষতা উভয় বৃদ্ধি করেছেন অভিনেত্রী।
কিছুদিন আগেই স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায় বড় রুপার চরিত্রে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল অভিনেত্রীকে। তবে শেষ পর্যন্ত তিনি সেখানে অভিনয় করেননি। তার কারণটা সেই মুহূর্তে জানা না গেলেও এখন ভালোভাবেই বোঝা যাচ্ছে। এসভিএফ প্রোডাকশন হাউসের আরো একটি নতুন ধারাবাহিকের প্রধান অভিনেত্রীর চরিত্রে বেছে নেওয়া হয়েছে তাকে। কিছুদিন আগেই তার লুক সেট করা হয়। তখনই প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিলেন তিনি। এইবার প্রোডাকশন হাউস পাকাপাকিভাবে জানিয়ে দেয় তাদের নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে থাকছেন দিতিপ্রিয়া রায়।
জি বাংলার হাত ধরেই অভিনেত্রীর উত্থান হয়েছিল। আবার এই এত বছর পর জি বাংলার পর্দাতেই ফিরছেন অভিনেত্রী। এটা নিঃসন্দেহে একটি বড় খবর। তবে এবার প্রশ্ন উঠছে, এই নতুন ধারাবাহিকে কোন জনপ্রিয় অভিনেতাকে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের বিপরীতে কাস্ট করছে এসভিএফ প্রডাকশন হাউজ? কার সাথে জুটি বেঁধে ছোট পর্দায় ফিরছেন তিনি?
আরও পড়ুন: ছবির প্রচারে বেরিয়ে বেআইনি কাজ! হাতেনাতে ধরা পড়তেই কটাক্ষের মুখে অনির্বাণ!
কার সাথে জুটি বাঁধছেন দিতিপ্রিয়া?
সূত্রের খবর জি বাংলায় আসন্ন নতুন ধারাবাহিকে জনপ্রিয় অভিনেতা রাহুল মজুমদারের সাথে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী। অভিনেতা রাহুল মজুমদারকে এর আগে স্টার জলসার হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে প্রধান অভিনেতার চরিত্রে দেখা গিয়েছে। সেই ধারাবাহিক থেকে বেরোনোর পর এখনো অব্দি নতুন কোন ধারাবাহিকে দেখা মেলেনি তার। সদ্য বাবা হয়েছেন তিনি। আর এইবার জি বাংলার আসন্ন মেগায় দিতিপ্রিয়ার সাথে জুটি বাঁধতে দেখা যাবে তাকে। যদিও প্রোডাকশন হাউজের তরফ থেকে এখনো অব্দি প্রকাশ্যে কিছুই জানানো হয়নি। তবে খুব তাড়াতাড়ি দর্শকদের উদ্দেশ্যে নিজেদের সিদ্ধান্ত জানাবে প্রোডাকশন হাউজ।

