‘ মিঠাই ‘ এর ভরাডুবির জন্য দায়ী নায়ক নায়িকার মধ্যের খারাপ সম্পর্ক, আদৃতের জন্মদিনেও সেই তিক্ততা স্পষ্ট!

যখন নিজেদের প্রিয় তারকার জন্মদিন থাকে তখন ভক্তদের মাথা ঠিক থাকেনা। এই ঘটনা বহুবার দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে। নিজেদের প্রিয় তারকার জন্য একজন মানুষ কতটা দূরে যেতে পারেন সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। অনেকে অঢেল টাকা খরচা করে প্রচুর বড় বড় কীর্তিকলাপ করেন। অনেকের নিজের গায়ে ট্যাটু করান তারকার নামে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় পোস্টের বন্যা তো রয়েইছে।

আজ আদৃত রয় এর জন্মদিন। ৩১ বছর বয়সে পা দিলেন অভিনেতা। সারা মাসটা জুড়েই শুটিং সেটে পালন হয় তার প্রি বার্থডে। ভক্তরা প্রতিদিন ভারত লক্ষ্মী স্টুডিওতে যান মিঠাই টীমের সঙ্গে দেখা করতে। আগের বছর সেখানেই সিডি বয়ের জন্য এই মাসে প্রত্যেকদিন কেউ না কেউ কেক নিয়ে গেছেন। আগের বছর আদৃত নিজেই সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছিলেন জন্মদিনের দিন সকলকে স্টুডিওতে আসার জন্য।

আশ্চর্যজনকভাবে মিঠাইতে যার সঙ্গে তার জুটি ভক্তদের অত্যন্ত পছন্দ অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা এখনো পর্যন্ত তাকে উইশ করেননি। আগের বছরেও মিঠাই রানী তার উচ্ছেবাবুর জন্মদিনে সামান্য উইশ টুকুও করেননি। আর এই বছরও ঠিক একই জিনিসের পুনরাবৃত্তি হলো সবাই উইশ করলেও কেবলমাত্র কোন শুভেচ্ছা বার্তা আসেনি মিঠাই অর্থাৎ সৌমিতৃষার তরফ থেকে।

ভক্তরা যখন একটি ধারাবাহিক দেখেন তখন সেই ধারাবাহিকের মা-বাবা, মামা মাসি বন্ধু কাকা কাকি ভাই-বোন সবাইকে নিজের ঘরের লোক মনে করে দেখেন। তাই তাদের কোন শারীরিক অসুস্থতা দেখা দিলে চিন্তায় পড়ে যান দর্শকরাও কারো জন্মদিন হলে নিজের বাড়িতে নিজের বাড়ির ছেলে মেয়ের মতোই সেলিব্রেশনও করেন তারা। তবে এর একটি খারাপ দিকও রয়েছে। অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনে অধিকার ফলাতে ফলাতে এই মুহূর্তে তাদের মধ্যে কোন ঝামেলা হলেও সেখানেও মনঃক্ষুন্ন হয় দর্শকদের।

ঠিক যেমনটা হয়েছে উচ্ছে বাবু আর মিঠাইকে নিয়ে। তাদের ব্যক্তিগত জীবনের বিবাদ প্রভাব ফেলছে দর্শকদের উপর আর দর্শকরা প্রভাব ফেলছেন টিআরপির ওপর। যে মিঠাই একসময় বেঙ্গল টপার হত সেই মিঠাই টিআরপি আজ দুইয়ের ঘরে। আর এটাই মেনে নিতে পারছে না দর্শকরা। তাদের ব্যক্তিগত সমস্যা কে কেন্দ্র করে ধারাবাহিকটি এখন আর কেউ বিশেষ পছন্দ করছেন না, তাই হনহন করে কমে যাচ্ছে টিআরপি। দর্শকদের দাবি এমন বাজে ভাবে না চালিয়ে বন্ধ করে দেওয়া হোক মিঠাই ধারাবাহিকটিকে।

Back to top button