‘মদ নয় চা কফি দিয়ে সেলিব্রেট করব’- ঠাকুরপুকুর কাণ্ডের খু’নি পরিচালক সিদ্ধান্ত দাসের জুতোয় পা গলালেন রূপক দে! ঋ-এর জায়গা নিলেন রিমঝিম!

ঠাকুরপুকুর এলাকার ঘটনায় এখনো তোলপাড় সোশ্যাল মিডিয়া (Social Media)। পুলিশ হেফাজতে রয়েছে পরিচালক ভিক্টো (Victo)। সব মিলিয়ে ঘটনার উত্তেজনা এখনো কমেনি। এই ঘটনার ভিত্তিতে সান বাংলার (Sun Bangla) ধারাবাহিকের পরিচালনার দায়িত্ব থেকে সরানো হয়েছে ভিক্টোকে। এবার থেকে পরিচালনার দায়িত্বে থাকবেন পরিচালক রূপক দে (Rupak Dey)।
ঠাকুরপুকুর এর ঘটনা নিয়ে নতুন পরিচালক জানিয়েছেন, উদ্যাপনে দোষ দেখেন না রূপক। আপত্তি অসংযমে, উশৃঙ্খলতায়। তাই তিনিও ধারাবাহিকের টিআরপি বাড়লে অভিনেতা, কলাকুশলীদের নিয়ে উদ্যাপন করবেন। তবে চা বা কফি খাইয়ে। এছাড়াও অভিনেত্রী ঋতুপর্ণা সেনের জায়গায় যোগ দিচ্ছেন রিমঝিম মিত্র। পর্দায় তিনি অভিনেতা কৌশিক চক্রবর্তীর দ্বিতীয় স্ত্রী। আরিয়ান ভৌমিক আগের মতোই নায়কের ভূমিকায়।
পাঁচ পথচারীকে জখম, এক পথচারীকে পিষে দেওয়ার অভিযোগে পুলিশি হেফাজতে ভিক্টো। বৃহস্পতিবার বেলা আড়াইটেয় তাঁকে ফের আলিপুর আদালতে পেশ করা হবে। তার আগের দিন, বুধবার বদলে গেল ধারাবাহিকের পরিচালক।
পরিচালক এই বিষয়ে সাক্ষাৎকারে বলেছেন, ‘দুশ্চিন্তা কেন হবে? প্রায়ই নানা কারণে পরিচালক বদলে যান। তাই তৈরি থাকি। এমনিতেই পরিচালক বদল মানে দৃষ্টিভঙ্গির বদল। ফলে, সামান্য বদল তো ঘটবেই। বড় বদল এখনই চাইছি না। অবশ্যই উদযাপন করব। আমরা পরিশ্রম করি দর্শক যাতে আমাদের কাজ দেখেন তার জন্য। এটুকুই আমাদের পাওনা। আমিও ধারাবাহিকের অভিনেতা, কলাকুশলীদের নিয়ে উল্লাসে মাতব। তবে চা-কফি দিয়ে।”
আরও পড়ুনঃ ‘রাহুলের শো! কোনওদিন যাব না…’ – সাক্ষাৎকারে স্বামীকে নিয়ে বিস্ফোরক অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার! হঠাৎ কেন এমন বললেন তিনি?
এবারে দেখার অপেক্ষা আজ আদালত কি রায় ঘোষণা করে পরিচালক ভিক্টকে নিয়ে। এছাড়া অন্যান্যদের কি পরিণতি হয় সেটাও জানা যাবে। ইতিমধ্যেই নাকি ধারাবাহিকের এক অভিনেতা জনপ্রিয় ইউটিউবের স্যান্ডি সাহাকে ধারাবাহিক থেকে বাদ দেওয়া হয়েছে।

