মিলি ধারাবাহিকের দর্শকদের জন্য রয়েছে বিরাট দুঃসংবাদ! ধারাবাহিক ছেড়ে চলে গেলেন প্রধান সদস্য!

সম্প্রতি বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে এসেছে বেশ কিছু নতুন ধারাবাহিক। তার মধ্যে অন্যতম হলো ‘মিলি’ (Mili)। কিছুদিন হলো জি বাংলা (Zee Bangla) চ্যানেল সম্প্রচার হচ্ছে এই মেগা। মুখ্য চরিত্রে অভিনয় করছেন সবার প্রিয় ‘আলতা ফড়িং’ খ্যাত খেয়ালী মণ্ডল (Kheyali Mondal) এবং অনুভব কাঞ্জিলাল (Anubhav Kanjilal)।
আদ্যোপান্ত প্রেমের কাহিনী পরিবেশন করছে ‘মিলি’। ধারাবাহিকটি শুরু হতে না হতেই নায়ক নায়িকার কেমিস্ট্রি বেশ ভালো লেগে গিয়েছে দর্শক মহলের। তবে টিআরপিতে তেমন জায়গা তৈরি করতে পারেনি এই ধারাবাহিক।
মিলি ধারাবাহিকটি শুরু হওয়ার পর আশানুরূপ টিআরপি না মেলায় দ্রুত স্লট পরিবর্তন করা হয় এই ধারাবাহিকের। পূর্বে ধারাবাহিকটি নটার স্লটে সম্প্রচারিত হতো তবে পরে এটিকে দশটায় স্থানান্তরিত করে চ্যানেল কর্তৃপক্ষ।
এটাকেই এই ধারাবাহিকের একটি দ্বিতীয় সুযোগ বলে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু তাতেও ব্যর্থ হয় মিলি। অর্থাৎ দশটার স্লটে গিয়েও টিআরপিতে মেলেনি কোনো রকম পরিবর্তন। তাই আর সময় নষ্ট না করে অবিলম্বে মিলি ছেড়ে দিলেন ধারাবাহিকের প্রধান মেরুদন্ড।
আরও পড়ুনঃ জুতো মেরে গরু দান করছে নীলের পরিবার! মেঘের ক্ষতির জন্য দায়ী নীল এবং নীলের পরিবারকে মুখের ওপর জানালেন অনিন্দ
এই ধারাবাহিকের পরিচালক হিসেবে কাজ করছিলেন পীযূষ ঘোষ। তিনি এর আগে আলতা ফড়িং এবং বাংলা মিডিয়াম এই দুই ধারাবাহিকের পরিচালনাতেও ছিলেন। মিলি ধারাবাহিকের পড়ন্ত টিআরপি দেখে এইবার এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে গেলেন ধারাবাহিকের পরিচালক পীযূষ ঘোষ।

