কন্যাহারা হলেন বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা

টলিপাড়ায় শোকের ছায়া। প্রয়াত হলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা দীপঙ্কর দের বড় মেয়ে বৈশালী দে। বুধবার (৩০ আগস্ট) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। তার বয়স হয়েছিল ৫২ বছর। ভেঙে পড়েছেন প্রয়াত বৈশালীর বাবা।

মেয়ের মৃত্যুতে শোকাহত অভিনেতা। কথা বলার ভাষা এবং সামর্থ্য হারিয়েছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে ৭৯ বছর বয়সী দীপঙ্কর দে বলেন, ‘বড়সড় হার্ট অ্যাটাক হয়েছিল বৈশালীর। তাই আর শেষরক্ষা করা গেলো না। এর চেয়ে বেশি কথা আর বলতে পারছি না।’

বেশ কিছু দিন ধরে কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন বৈশালী। এ কারণে তাকে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অনেকদিন ধরেই মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন বৈশালী। কিন্তু আর শেষ রক্ষা করা গেল না। গতকাল রাতে সেখানেই মারা যান তিনি। বৈশালী পেশাগতভাবে বিনোদন জগতের সঙ্গেই যুক্ত ছিলেন। অনিল কুরিয়াকোসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বৈশালীর আরো একটি বোন রয়েছে।

দীর্ঘ ২২ বছর লিভ-ইনে থাকার পর ২০২০ সালের শুরুতে অভিনেত্রী দোলন দে-কে বিয়ে করেন দীপঙ্কর। ৭৫ বছর বয়সে বিয়ে করে দারুণ আলোচনায় উঠে আসেন এই অভিনেতা। মেয়েকে হারিয়ে কী অবস্থা দীপঙ্করের? এই নিয়ে প্রশ্ন করা হয় স্ত্রী দোলনকে। তিনিও বেশ শোকাহত হয়েছেন।

সংবাদ মাধ্যমকে দোলন বলেন, “মেয়ে চলে গিয়েছে। এ অবস্থায় কোনও বাবা কি ঠিক থাকতে পারেন? খুবই ভেঙে পড়েছেন উনি। আমরা গিয়েছিলাম। এ পরিস্থিতিতে আমি ওর পাশে থাকব না, এটা কি কখনও হয়! কিন্তু শুটিং থেকে ছুটি পাইনি। তাই কাজে বেরিয়েছি। তবে টিটো খুবই ভেঙে পড়েছে।

Dipankar Dey

Back to top button