বাংলা সিনেমা মৃ’ত! এখন সিরিয়ালের মানুষরা সব সিনেমা করছে! পর্দার মিঠাইকে কটাক্ষ করলেন পর্দার ‘জিষ্ণু’!

বাংলা ধারাবাহিকের (Bengali serial) দুনিয়ায় এই মুহূর্তে এই অভিনেতার দারুণ রকমের জনপ্রিয়তা। সেই সঙ্গে চাহিদা। একাধিক ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে নজরকাড়া পারফরম্যান্স তার। তবে অভিনয় করলেও কখনও কখনও এই অভিনেতার অভিনয় ছাপিয়ে গেছে মূল নায়কের অভিনয়কেও। এমনকি এই অভিনেতাকে মুখ্য চরিত্রে দেখতে চেয়েছেন অনেকেই। হতেই পারে আগামী দিনে কোন ধারাবাহিকের নতুন মুখ হয়ে দেখা যেতে পারে তাকে।
বর্তমানে ইচ্ছে পুতুল ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। অনেকেই চেয়েছেন নায়ক নীলের পরিবর্তে তাকে যেন মেঘের জীবনে নায়ক করে নিয়ে আসা হয়। আসলে দর্শকদের কথায় এই অভিনেতাকে দেখতে ও তার ব্যবহার অনেক বেশি নায়কচিত। কথা বলছি অভিনেতা শমীক চক্রবর্তীর। দারুণ হ্যান্ডসাম এই অভিনেতা এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় ইচ্ছে পুতুল ধারাবাহিকে জিষ্ণুর চরিত্রে অভিনয় করেছেন।
কৃষ্ণনগরের ভূমিপুত্র শমীক অভিনয়ের সূত্রেই কলকাতায় এসেছেন। আর এই অভিনয়ের মাধ্যমেই তিনি এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন বেশ কয়েক বছর। যেমন দেখেছেন ভালো দিক তেমনই ইন্ডাস্ট্রির মন্দ দিকও দেখেছেন তিনি। সম্প্রতি একটি ইউটিউব পডকাস্টে অভিনেতা বর্তমান বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির নানা বিষয়ের কথা বলেছেন আর যা জন্ম দিয়েছে বিতর্কের।
অভিনেতার কথা অনুযায়ী, বাংলা সিনেমা মৃতপ্রায়। নতুন তারকা এখন আর তৈরি হয় না। বাংলা সিনেমার শেষ তারকা দেব। এরপর সঞ্চালক তাকে বনি সেনগুপ্ত নাম বললে তিনি কার্যত হেসে ফেলেন। বলেন মন্তব্য করতে চাই না। এরপর সঞ্চালক তাকে জিজ্ঞাসা করেন তিনি সিনেমা করতে চান কিনা? উত্তরে তিনি না বলে দেন। তিনি স্পষ্ট বলেন, ভালো বাংলা সিনেমা কোথায়? কে কাজ দেবে?
একইসঙ্গে অভিনেতা বলেন, এখন সিরিয়ালের মানুষরা সব সিনেমা করছে। আর সিনেমার তারকারা সিরিয়াল! আর তাতেই বেঁধেছে বিতর্ক। তবে নাম না করেই কি অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডুকে তিনি খোঁজা দিলেন? আসলে সাম্প্রতিক সময় দেবের বিপরীতে সদ্য মুক্তিপ্রাপ্ত প্রধান সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। মিঠাই ধারাবাহিক থেকেই কাজে সুযোগ পেয়েছেন তিনি। তবে কি নাম না করেই সিরিয়ালের তারকার সিনেমা যাত্রাকে কটাক্ষ করলেন পর্দার জিষ্ণু?

