সমরেশের কথায় আঘাত পেয়ে কঠিন সিদ্ধান্ত নিলো কৌশিকী! মেনানের সাথে হাত মিলিয়ে মায়ের মুখে হাসি ফোটালো কাঁকন?

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারাটা একটা মানুষের সব থেকে বড় গুণ। আর এই গুণের অভাবেই আলাদা হয়ে গিয়েছে জি বাংলার (Zee Bangla) নাম্বার ওয়ান ধারাবাহিক জগদ্ধাত্রীর (Jagaddhatri) অন্যতম প্রধান চরিত্র কৌশিকী এবং তার স্বামী সমরেশ। বর্তমানে রহস্যে ভরে গিয়েছে ধারাবাহিকের প্রতিটি পর্ব। টিআরপি তালিকাতেও প্রথম পাঁচে টিকে রয়েছে এই মেগা।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, জগদ্ধাত্রী এখন বাড়িছাড়া হয়েছে। তাকে আর তার শশুর বাড়িতে থাকতে দেওয়া হয়নি। কারণ স্বয়ম্ভু নিজের মাতৃ পরিচয়হারা হয়েছে। এদিকে সংসার ভেঙে গিয়েছে কৌশিকীর। যেটুকু যা জোড়া লাগার কথা ছিল সেটুকুও ভেঙে দিয়েছে তার প্রধান এবং সব থেকে ভয়ংকর শত্রু দিব্যা সেন। এইবার পাকাপাকিভাবে কৌশিকীর সমস্তটা নিয়ে যেতে তারই বাড়িতে এসে হাজির হলো সে।

কৌশিকীর পাশে নেই সমরেশ

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, কৌশিকী মুখার্জীর বাড়িতে এসে হাজির হয়েছে দিব্যা সেন। সে বলে, “সমরেশকে আমি বিয়ে করছি। ওর বাড়ির লোকজন আমাকে আইবুড়ো ভাত খাইয়েছে। অবশেষে সমরেশ আমার হতে চলেছে। ওই মানুষটাকে পাওয়ার জন্য এতদিন অনেক লড়াই করেছি, এইবার ও আমার হাতের মুঠোয়। ওকে আমি খেলিয়ে খেলিয়ে ডাঙায় তুলেছি।” এসব শুনে কৌশিকী বলে দিব্যার মতন দিব্যার মুখের ভাষাও সস্তা। এরপর দিব্যা কৌশিকীর কাছ থেকে তার বিয়ের গয়না গুলো চায়।

সব গয়না দিব্যাকে দিয়ে দিল কৌশিকী

কৌশিকী সোজা ফোন করে সমরেশকে। তাকে ফোন করে সে জিজ্ঞাসা করে, সে কি দিব্যাকে গয়নাগুলো দিয়ে দেবে? এর কোন সঠিক উত্তর দিতে পারেনা সমরেশ। কৌশিকী বুঝে যায় সমরেশ কোনদিনও সিদ্ধান্ত নিতে পারবে না। তাই সমস্ত গয়না দিব্যাকে দান করে দেয়। পাশাপাশি এটাও বলে, সমরেশ আর গয়না দুটো জিনিষই পেলেও দিব্যা সেন কখনো কৌশিকী মুখার্জী হতে পারবে না। সেটা হতে গেলে যে যোগ্যতা লাগে সেটা দিব্যার নেই।

আরও পড়ুন: ইশার বুদ্ধিতে পর্ণাকে বিষ দিতে গিয়ে ধরা পড়লো অয়ন! জ্ঞান ফিরলো পর্ণার, তার কথায় চমকে গেল সৃজন!

মেনানের সাথে হাত মেলালো কাঁকন

এই সমস্ত কিছু আড়াল থেকে দেখে কাঁকন। সে তার মায়ের জন্য খুব কষ্ট পায়। তাড়াতাড়ি ফোন করে মেনানকে। ফোনে বিশেষ কথা না হওয়ায় তারা দেখা করে। কাঁকন তার আঁকার খাতা খুলে মেনানকে দেখায়। সে বোঝানোর চেষ্টা করে তার ছোট দাদু একটা রাক্ষস। এছাড়াও সে বলে, একজন বাজে মহিলা তার বাবাকে মায়ের থেকে আলাদা করে দিয়েছে। সে তার বাবা এবং মা দুজনকেই একসাথে বাড়ি ফিরিয়ে আনতে চায়। এই কথা শুনে মেনান বলে সে কাঁকনের জন্য সব করবে।

Back to top button