ইশার বুদ্ধিতে পর্ণাকে বিষ দিতে গিয়ে ধরা পড়লো অয়ন! জ্ঞান ফিরলো পর্ণার, তার কথায় চমকে গেল সৃজন!

এই মুহূর্তে জীবনের সবথেকে খারাপ সময়টার মধ্যে দিয়ে যেতে হচ্ছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের গোটা দত্ত পরিবারকে। এই প্রথম নায়িকা পর্ণার শাশুড়ি কৃষ্ণাও নায়িকার জন্য দুঃখে ভেঙে পড়েছে। গত সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী এই ধারাবাহিকের প্রাপ্ত স্থান একেবারে শীর্ষে।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা অনেক বড় বিপদের সম্মুখীন হয়েছে। অসাবধানতাবশত এবং মৌমিতার জোর করায় পা ফসকে গিয়ে ছাদ থেকে পড়ে যায় পর্ণা। তার অবস্থা মারাত্মক খারাপ দিকে এগোতে থাকে কারণ অনেকক্ষণ সে বিনা চিকিৎসায় ওইভাবেই রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তাড়াতাড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভয় পেয়ে গেল মৌমিতা

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, মৌমিতা ভীষণ ভয় ভয় সময় কাটাতে থাকে। সে একবার স্বপ্ন দেখে পর্ণা নিজের জ্ঞান ফিরে পেয়েছে। সে উঠে বসে সবাইকে সব সত্যিটা জানিয়ে দিচ্ছে। তারপর কৃষ্ণা, তার চুলের মুঠি ধরে তাকে ঝাঁটাপেটা করতে করতে বাড়ি থেকে তাড়াচ্ছে। মৌমিতা কিছুতেই এই বিষয়গুলো মেনে নিতে পারেনা। অয়ন মৌমিতাকে বাঁচানোর জন্য পর্ণাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়।

পর্ণাকে মারতে পারল না অয়ন

ইশা অয়নকে একটা ইনজেকশন দেয়, যার মধ্যে বিষ ছিল। সে বলে এই ইনজেকশনটা পর্ণার স্যালাইনে মিশিয়ে দিলেই পর্ণা ঘুমের মধ্যে শেষ হয়ে যাবে। অয়ন সেটা করতেই পর্ণার ঘরে যায় কিন্তু শেষ পর্যন্ত করে উঠতে পারেনা। তার মনে পড়ে যায়, পর্ণা কিভাবে তাদের ছেলেকে বিপদের হাত থেকে রক্ষা করেছিল। অয়ন কাজটা করতে পারেনি এটা জানতে পেরে ভীষণ রেগে যায় ইশা।

আরও পড়ুন: অপরাজিতার অপমানের যোগ্য জবাব দিলো শ্যামলী! ডিভোর্স পেপারে সই করতে নারাজ অনিকেত!

জ্ঞান ফিরে এলো পর্ণার

অয়ন ইশাকে বলে, সে পর্ণাকে একটুও পছন্দ করে না কিন্তু যে তার ছেলের প্রাণ বাঁচিয়েছে তাকে সে এইভাবে মেরে ফেলতে পারবে না। এরপর জ্ঞান ফিরে আসে পর্ণার যেটা জানতে পেরে জ্ঞান হারায় মৌমিতা। এরপর সৃজন চলে যায় পর্ণার কাছে। সে জিজ্ঞাসা করে কি করে ছাদ থেকে পড়ে গেল পর্ণা। কিন্তু পর্ণা চিনতে পারেনা সৃজনকে। পর্ণা জিজ্ঞাসা করে, “কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না।” পর্ণার কোথায় পায়ের নিচ থেকে মাটি সরে যায় সৃজনের।

 

Back to top button