ধারাবাহিক শেষ হওয়ার এত গুলো মাস পরে মিঠাই নিয়ে মুখ খুললেন ধ্রুব, তার কথায় অবাক দর্শক মহল!

বাংলা টেলিভিশন জগতের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ছিল জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত মিঠাই (Mithai)। কয়েক মাস আগেই শেষ হয়েছে এই মেগা। ধারাবাহিকের টিআরপি ছিল দেখবার মতন। ধারাবাহিকটি শেষ হওয়ার বেশ কিছু মাস অব্দি ধারাবাহিকের রেশ চলেছিল নেট পাড়ায়। এইবার এই মিঠাই নিয়ে এক অকল্পনীয় মন্তব্য করলেন অভিনেতা ধ্রুব।

দীর্ঘ আড়াই বছর ধরে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়েছিল এই ধারাবাহিক। ধারাবাহিকের প্রতিটি চরিত্রই ছিল এক প্রকার প্রধান চরিত্র। নায়ক নায়িকার পাশাপাশি প্রতিটি চরিত্রকেই সমান গুরুত্ব দিয়ে দেখানো হতো ধারাবাহিকে। মিঠাই ধারাবাহিকে সোম চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেতা ধ্রুবকে।

বর্তমানে জি বাংলার মিলি ধারাবাহিকে ধূসর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে এই অভিনেতাকে। মিলি ধারাবাহিকে তার চরিত্রের নাম রাহুল। এই দিন এক সাক্ষাৎকারে মিঠাই ধারাবাহিকটিকে নিয়ে এবং সেখানে তার চরিত্রের জনপ্রিয়তা নিয়ে বেশ কিছু মন্তব্য করলেন তিনি।

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় মিঠাই ধারাবাহিকে তিনি যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছেন, দর্শকরা যেভাবে তাকে ভালোবেসেছেন, মিলি ধারাবাহিকে কি সেই দিকটা অব্যাহত আছে? অভিনেতা এই প্রশ্নের উত্তরে বলেন, “মিঠাই ধারাবাহিকটি দর্শকরা ভীষণ পছন্দ করতেন। শেষ দিনেও দর্শকদের চোখের জল আমাদেরকে খুব আপ্লুত করেছে। হ্যাঁ ওই ধারাবাহিকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল আমার চরিত্রটি তবে ওই ধারাবাহিকটি সবসময় বেশ হাসি মজার মধ্যে দিয়েই সম্প্রচারিত হতো। কিন্তু মিলি ধারাবাহিকটি একেবারেই ভিন্ন অর্থাৎ মিলি আর মিঠাইয়ের মধ্যে কোনও মিল নেই।”

তিনি আরো বলেন, “যেহেতু দুটো ধারাবাহিক আলাদা তাই সেই দুই ধারাবাহিকের দুই রকম চরিত্র দর্শকদের মনে ভিন্ন প্রভাব ফেলবে। আর প্রতিটি চরিত্র এই যে দর্শকদের মনে জায়গা তৈরি করতে পারে এমনটা তো হয় না। কিছু কিছু ক্ষেত্রে সেটা সম্ভব হয় আবার কিছু কিছু ক্ষেত্রে হয়ে ওঠেনা। যেমন পিলু ধারাবাহিকেও আমার একটা নেগেটিভ রোল ছিল কিন্তু সেটা এত জনপ্রিয় হবে আমি ভাবতে পারিনি।”

Back to top button