মিশকা ও ডাক্তারের টাকা লেনদেনের ভিডিও করে নিল দীপা! এবার দীপাই মিশকার আসল চেহারা ফাঁস করবে

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ও বাংলার টপার হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকটি দর্শকদের খুব পছন্দের। বর্তমানে সূর্য (Surjyo) ও দীপার (Deepa) মিল হওয়ার খুশিতে মজে উঠেছে সেনগুপ্ত বাড়ির সকলে। খুশি হয়েছেন দর্শকরাও, এতদিনের অপেক্ষা শেষমেশ স্বার্থক। সূর্য এতদিন মিশকার (Mishka) কথায় দীপাকে ভুল বুঝে এসেছে। শেষমেশ ডিএনএ টেস্টে সব প্রমান হয়ে গেলে সূর্য দীপা সহ সোনা (Sona) ও রূপাকেও (Rupa) নিজের কাছে টেনে নেয়।
দীপার ফেরার খুশিতে সেনগুপ্ত বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়। আর সেই পার্টিতে উপস্থিত ছিল মিডিয়াও। দীপার জীবনকে নাটকের দ্বারা তুলে ধরা হয়। নাচ-গানে মেতে ওঠে সকলে। সূর্য মিডিয়ায় সামনে নিজের ভুল স্বীকার করে ও দীপাকে স্ত্রী ও সন্তানদের আপন করে নেয়। কিন্তু মিশকা এতো সহজে সূর্য ও দীপার মিল হতে দেবে না।
সূর্য ও দীপাকে আলাদা করার জন্য ফের এক নতুন পরিকল্পনা করে মিশকা। সে হঠাৎ সেই পার্টিতে উপস্থিত হয়। হল ভর্তি সকল মানুষ ও মিডিয়ার সামনে দাবি করে, মিশকা সূর্যের সন্তানের মা হতে চলেছে। মিশকার মুখে এরূপ কথা শুনে সূর্য অবাক হয়ে যায়। সে শুধুই মিশকাকে বন্ধু ভাবত, তাই মিশকার এরূপ কথা হতবাক করে সূর্যকে।
আরো পড়ুন:জলসার ভাগ্য ফিরবে নতুন ধারাবাহিকের হাত ধরে, টিআরপি তালিকা দেখে আশা বুনছেন ভক্তরা
দীপা মিশকার মুখে এরূপ কথা শুনেও নিজের বিশ্বাস থেকে নড়চড় হয় না। সে মিশকাকে আগেই ভালোভাবে চেনে। দীপা জানে মিশকা সূর্যকে ভালোবাসে। তাই মিথ্যা রিপোর্ট দেখিয়ে সূর্যকে এতদিন ভুল বুঝিয়ে এসেছে। সূর্যের উপর রয়েছে দীপার দৃঢ় বিশ্বাস। দীপা মিশকার প্রেগনেন্সির প্রমান আনতে বলে। মিশকা তাকে জানায়, সে প্রমান আনবে।
দীপা যদিও জানে মিশকা ভুল রিপোর্ট আনতে পারে। তাই সে মিশকার উপর নজর রগে। দীপা মিশকার বাড়ি গিয়ে আড়ালে মিশকার মুখে সব সত্যি জেনে যায়। দীপা দেখে মিশকা এক ডাক্তারকে টাকা দিচ্ছে। আর তখনই দীপার কাছে সব পরিষ্কার হয়ে যায়। দীপা মিশকা ও ডাক্তারের সেই মুহূর্তের ভিডিও করে রাখে। হয়তো এভাবেই দীপা সকলের সামনে মিশকার আসল মুখোশ সামনে আনবে।
View this post on Instagram

