দীপার বিশ্বাসের কাছে হেরে গেলো মিশকার দুনম্বরি চাল, অনুরাগের ছোয়ার অসন্ন্য পর্বে নয়া টুইস্ট

বর্তমানে স্টার জলসা (Star jalsha) চ্যানেলে বর্তমানে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে দর্শকদের মতে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান এবং একমাত্র ভিলেন মিশকা অর্থাৎ অহনা দত্ত। বর্তমানে সূর্য দীপার মাথায় ফের সর্বনাশের ছায়া

এদিনের পর্বে দেখা যায় সূর্যকে ক্ষমা করে দিয়েছে দীপা। এরপর দুজনের মধ্যে বেশ সুন্দর একটি মুহূর্তের সৃষ্টি হয়। সূর্য আবারো নিজের ভুলগুলোকে সবার সামনে স্বীকার করে। প্রত্যেকেই তাদের মিল দেখে খুব সন্তুষ্ট। এমন সময় সমস্ত আনন্দ এক নিমিষে ধুলিস্যাৎ করে দিল মিশকা।

মিশকা এসে সবাইকে বলে, সূর্য বাবা হতে অক্ষম নয় তার জলজ্যান্ত প্রমাণ সে নিজে। কারণ তার মধ্যেই বেড়ে উঠছে সূর্যের সন্তান। দীপা না থাকাকালীন তাদের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে তারই ফল এই সন্তান। তার কাছে সমস্ত প্রমাণও রয়েছে। সব শুনে সূর্য বুঝতে পারে কত বড় ভুল করেছে সে।

মিস্টার মুখ থেকে সবকিছু শোনার পর সবাই যখন সূর্যের দিকে আঙুল তুলছে সেই সময়ে দীপা সূর্যের পাশে এসে দাঁড়ায়। সে বলে সূর্য তাকে ভুল বুঝলেও সূর্যের মনে যতটুকুনই ভালোবাসা ছিল সবটাই দীপার জন্য। সেই জায়গাটা অন্য কেউ নিতে পারেনি আর পারবেও না। তাই মিশকার একটা কথাও বিশ্বাস করেনি সে।

কাকে এতদিন অবহেলা করেছে সেটা ভেবে আত্ম গ্লানিতে মাটিতে মিশে যায় সূর্য। কিছু বছর আগে দীপার দিকেও একই অভিযোগ তুলেছিল সূর্য। শুধু তাই নয় তারপর থেকে দীপার সঙ্গে যতবার তার দেখা হয়েছে প্রত্যেকবার দীপাকে চরিত্রহীন এর তকমা দিয়েছে সে। কিন্তু আজ এত কিছুর পরে সেই দীপাই সবার প্রথমে পাশে এসে দাঁড়ালো তার। এক রত্নকে এতদিন অবহেলা করেছে সূর্য আর সেটা খুব ভালো মতোই বুঝতে পারল সে।

Back to top button