মিশকার বন্ডে সূর্যের সই! সূর্যের প্রতি আর বিশ্বাস রাখতে পারলো না দীপা, এবার মুখ ফেরালো সে!

স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। ধারাবাহিকের বর্তমান পর্বগুলি হয়ে উঠেছে আরো বেশি জমজমাট। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত।
আগের দিনের পরবে দর্শকরা দেখেছেন নিরুপায় হয়ে এবং লাবণ্যর কথা শুনে মিশকার জন্য বন্ডে সন্তানের বাবার জায়গায় সই করতে রাজি হয়ে যায় সূর্য। যদিও এই কাজটা করার পর নিজের মধ্যেই বেশ অনুতপ্ত হয় সে। লাবণ্যর কথা রাখতে দীপাকে কিছু বলতে পারেনি সূর্য।
এইবার এটারই ফায়দা নিল মিশকা। দীপা সেই ডাক্তারের বয়ান রেকর্ড করে সমস্ত তথ্য ও প্রমাণসহ হসপিটালে এসে মেশকাকে দেখায় এবং বলে এবার আর কিছু লোকানো যাবে না। এবার সবাই সব সত্যিটা জানবে। এতকিছু দেখার পরেও মিশকার মধ্যে একটুও পরিবর্তন লক্ষ্য করা যায় না।
দীপা মিশকাকে বলে, তার গর্ভে যে সন্তান আছে তার কোনরকম ক্ষতি চায় না সে। মিশকা যদি ভালোয় ভালোয় এখান থেকে চলে যায় তাহলে সে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নেবে। তখনই সে সই এর কথা দীপাকে বলে। তখনই অবাক হয়ে যায় দীপা। এরপর রিসেপশনে গিয়ে নিজের সবটা চেক করে আর দেখে মিশকার কথা এক বর্ণও মিথ্যে নয়।।
বাড়ি ফিরে একেবারে চুপচাপ হয়ে যায় দীপা। সূর্য বার বার দীপাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। সে কিছুই বলতে চায় না। সূর্যের এমন অদ্ভুত কান্ড এবার সত্যিই দীপার মনে সন্দেহ সৃষ্টি করেছে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে লাবণ্যও। এইসব দেখে দীপা আর কিছু ভাবার অবস্থাতে নেই। তার এতদিন কার এত লড়াই যেন মিথ্যে মনে হচ্ছে তার কাছে। সূর্য কি পারবে দীপার এই ভুল ভাঙতে।

