এতদিন পরীক্ষা দিয়েছে দীপা, এবার পরীক্ষার পালা সূর্যর নিজেই বললো লাবণ্য

এই মুহূর্তে স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। এই ধারাবাহিকটি শুরু থেকেই মন জয় করে আসছে দর্শকদের। বর্তমানে জমে উঠেছে ধারাবাহিকের পর্ব গুলি। এত দিন ধরে দর্শকরা অপেক্ষা করছিলেন কবে সূর্য নিজের ভুল বুঝতে পারবে। এবার দর্শকদের সেই ইচ্ছে পূরণ হলো। তবে এইবার সূর্যের উপর বিমুখ দীপা।
এদিনের পর্বে দেখা যায় আবার সেনগুপ্ত বাড়িতে ফিরে এসেছে দীপা। তাকে ঘরে পৌঁছে দিয়ে জয় তিস্তা উর্মি প্রত্যেকেই সূর্য আর দীপাকে একান্তে ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। দুজনের মধ্যেই বেশ খানিকক্ষণ নীরবতা চলার পর সূর্য দীপাকে বলে তার কিছু বলার আছে। কিন্তু দীপা সূর্যের কোনো কথাই শুনতে চায় না।
দীপা বলে, “আমি এই বাড়িতে কারোর স্ত্রী হয়ে বা কারোর পুত্রবধূ হয়ে আসিনি। আমি এসেছি আমার মেয়েদের জন্য শুধুমাত্র মা হয়ে। তাই আমার ক্ষতস্থানটাকে আর ঘাটবেন না তাহলে শুধু রক্তই ঝরবে।” এসব শুনে রীতিমত ভেঙে পড়ে সূর্য। বাড়ির বাকিরা সূর্যকে বলে তারা সবাই মিলে ঠিক তাদের দুজনের মিল করিয়ে দেবে।
দীপা ঘরে একা বসে থাকে সেই সময় ঘরে আসে লাবণ্য। দিপাকে শাড়ি গয়না দিয়ে লাবণ্য বলে, “আমি তোমার কষ্ট বুঝতে পারছি। আমি তোমার পাশে আছি। এবার তুমি সূর্যের পরীক্ষা নেবে। সোনা আগুনে পুড়লে খাঁটি হয় যেমন তুমি হয়েছো। এবার সূর্যের পালা।” মা হয়ে তিনি এমন কথা কি করে বলছেন ভেবে অবাক হয়ে যায় দীপা। এরপর লাবণ্যকে জড়িয়ে ধরে সে।
এরপর দেখা যায় খাবার টেবিলে খাবার পরিবেশন করে সবাইকে ডাকতে থাকে লাবণ্য। সবাই চলে এলেও সূর্য দূরে বসে থাকে তখন রুপা গিয়ে সূর্যকে ডাক্তার বাবু বলে ডাকে। সূর্য তখন রুপাকে বলে “তুমি আমাকে ডাক্তার বাবু বলে কেন ডাকছো? তুমি জানো না আমি তোমার কে?” তখন এই প্রথমবার মন থেকে নির্ভয়ে বাবা বলে ডাকে রুপা আর রুপাকে মেয়ে হিসেবে কাছে টেনে নেয় সূর্য। খুব খুশি হয় বাড়ির প্রত্যেকে। এখন শুধু সূর্য আর দীপার মিল ঘটার পালা।
View this post on Instagram

