পল্লবীর জন্মদিন উপলক্ষে কমলার বিশেষ আয়োজন! চুরি করা টাকার ব্যাগ হাতে ধরা পড়লো শান্তনু! মায়ের নজর এড়াতে পারবে কি সে? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, ঝিনুক ও সম্রাটের মধ্যে এখনও জটিলতা চলছে। খাওয়া-দাওয়া থেকে শুরু করে ঘুমানো নিজের সমস্ত দৈনন্দিন কাজ ঝিনুককে সম্রাটের সাথে নিয়েই করতে হচ্ছে, কারণ সম্রাট তাদের হাত এমনভাবে বেঁধে রেখেছে যে সেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই ঝিনুকের। প্রতিটা মুহূর্তে ঝিনুকের ভীষণ কষ্ট হলেও সম্রাটের সেদিকে কোনো খেয়াল থাকে না। তবে প্রতিবারের মতো এবারও একই কাণ্ড ঘটে এভাবে কষ্ট দেওয়ার পর সম্রাট ঝিনুকের কাছে গিয়ে কান্নাকাটি করে ক্ষমা চায় এবং ঝিনুকও তাকে আবার ক্ষমা করে দেয়।
অন্য দিকে পরিষ্কার হয়ে যায় যে ঠাম্মি আদির মন সম্পর্কে বেশ ভালোভাবেই ওয়াকিবহাল। ঠাম্মি ভালোমতোই জানে যে আদি পল্লবীকে পছন্দ করে, তাই তিনি মজা করতে করতেই আদিকে নাথ জামাই করার কথাটা তুলে ধরেন। চতুর আদিও এই সুযোগটা হাতছাড়া করেনি সে সুযোগ বুঝে নিজের পরিচয় সবার সামনে তুলে ধরে, যদিও একটু ঘুরপথে।
পরিবারের কাজের ব্যস্ততার মাঝে কমলা ও শ্রীনিবাসের একটি গুরুত্বপূর্ণ সফর দেখানো হয়। কমলা এবং শ্রীনিবাস যখন ব্যাংকে যাচ্ছিল, ঠিক তখনই তাদের অটোওয়ালার হঠাৎ শরীর খারাপ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে অন্য কোনো উপায় না দেখে শ্রীনিবাস নিজেই অটোর স্টিয়ারিং হাতে তুলে নেয় এবং অসুস্থ অটো ড্রাইভারকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেয়। আর এই অপ্রত্যাশিত ঘটনা থেকেই শ্রীনিবাসের মাথায় অটো চালিয়ে উপার্জন করার নতুন একটি আইডিয়া চলে আসে।
পরের দিনের উদযাপনের আমেজ ফুটিয়ে তোলা হয় পল্লবীর জন্মদিনকে কেন্দ্র করে। পল্লবীর জন্মদিন উপলক্ষে পরিবারের সব সদস্যরা মিলে বাড়ির বাইরে উঠোনে বসে একসঙ্গে খাওয়া-দাওয়ার সুন্দর আয়োজন করে, যেখানে পারিবারিক সম্পর্কের উষ্ণতা প্রকাশ পায়।
আরও পড়ুনঃ ‘উনি বেঁচে থাকলে হয়তো কথাটা বলতাম না, আজ উনি নেই বলেই…’ ‘সব কথা, সব সম্পর্ক বাজারে আনা যায় না!’ দীর্ঘ ১৩ বছর উত্তম কুমারের থেকে কী গোপন করেছিলেন মৃণাল মুখার্জি? মহানায়কের জীবনাবস্থায় কেন কাউকে কিছু বলেননি অভিনেতা?
তবে এই আনন্দের আবহেই নেমে আসে এক গভীর রহস্যময় মুহূর্ত। সেই রাতেই শান্তনু তার চুরি করা টাকার ব্যাগ নিয়ে গোপনে বাড়ি থেকে বের হতে গিয়ে হঠাৎ মায়ের মুখোমুখি পড়ে যায়। কিন্তু শান্তনুর রহস্যময় কাজকর্ম ও অচেনা চালচলনের পেছনের আসল সত্যিটা কমলা সেই মুহূর্তে একেবারেই বুঝতে পারে না।

