দেবুর প্ল্যানে জল ঢেলে কৌশিকীকে বাঁচালো জ্যাস, প্রথমেই দিব্যা সেনের উপর কোপ পড়লো জগদ্ধাত্রীর!

প্রত্যেক সপ্তাহে নিজেদের অসাধারণ গল্প পরিবেশন এর মধ্যে দিয়ে বেঙ্গল টপারের জায়গা দখল করে রেখেছে জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri)। অ্যাকশন রহস্য ও ভালোবাসায় ভরপুর এই ধারাবাহিক নিয়ে চর্চায় মশগুল ভক্তরা। সম্প্রতি আরো এক সাংঘাতিক বিপদ থেকে উদ্ধার পেল জগদ্ধাত্রী।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, ক্ষমতা, টাকা পয়সার লোভ পাগল করে দিয়েছে উৎসব মেহেন্দি দেবু সহ গোটা মুখার্জি পরিবারকে। এই লোভে পড়ে খুনের মতন জঘন্য কাজ অব্দি করার চেষ্টা করেছে তারা। কিন্তু সৌভাগ্যবশত এখনো জীবিত রয়েছে কৌশিকী মুখার্জি।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দেবু কৌশিকীকে মারার প্ল্যান করে ফেলে। সে ঠিক করে হসপিটালে একটা মিথ্যে ঝামেলা করবে আর সেই ফাঁকে গুন্ডারা কৌশিকীকে খুন করে ফেলবে। সেই প্ল্যান অনুযায়ী কাজও শুরু করে দেয় দেব কিন্তু জগদ্ধাত্রী থাকতে কখনোই এটা হতে দেবে না সে।

আরো পড়ুন: শ্যামলীর প্রত্যাখ্যান পেয়ে মা’রা গেল কিঞ্জল! মৃ’ত্যুর দায় পড়লো শ্যামলীর ঘাড়ে, তাকে শাস্তি দেবে অনিকেত!

হসপিটালে একজন পেশেন্ট মারা যাওয়ায় প্ল্যান মাফিক ঝামেলা শুরু হয়। তখনই কিছু লোক কৌশিকীর কেবিনে চলে যায়। মেনন নিজের পরিচয় গোপন রেখে জগদ্ধাত্রীকে ফোন করে বলে, এটা কৌশিকী মুখার্জিকে মারার একটা প্ল্যান।

যখনই গুনাগুলো কৌশিকীকে খুন করতে যাবে তখনই জগদ্ধাত্রী এসে তাদেরকে ধরে ফেলে আর ভীষণ মার মারে। তাদের ফোন থেকেই জগদ্ধাত্রী জানতে পারে এই কাজটা দেবুর। অন্যদিকে দিব্যা সেনকে জব্দ করতে রিসর্টে তার গাড়ি দেখতে পাওয়ার সূত্র ধরে ইনভেস্টিগেশন করতে ডিপার্টমেন্টে দাকে সাধু দা। এইবার সব খেলা শেষ হবে তার।

Back to top button