সায়ন্তর মুখোশ ছিঁড়ে ফাঁস করলেন দেবচন্দ্রিমা – ‘থাপ্পড় লাগিয়ে আসব’ হুঁশিয়ারি, ধৈর্যের বাঁধ ভাঙল ৪ বছর পর!

টেলিভিশন জগতের (Bengali Television) একজন জনপ্রিয় অভিনেতা হলেন সায়ন্ত মোদক (Sayanta Modak)। বেশ কিছুদিন ধরে সায়ন্ত এবং তার প্রাক্তন প্রেমিকা কিরণ মজুমদারের সম্পর্ক নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে। কিছুদিন আগেই সায়ন্ত তার এবং কিরণের ব্রেকআপ সম্পর্কে একটি ভিডিও নিজস্ব ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন। সেই ভিডিওর পরিপ্রেক্ষিতেই নিজের দিকের সমস্ত কথা নিজস্ব ইউটিউব চ্যানেলে তুলে ধরেছেন কিরণ। সেখানেই পেশায় মডেল কিরণ জানিয়েছেন সম্পর্কে থাকাকালীন কিভাবে তার সঙ্গে দুর্ব্যবহার করত সায়ন্ত।
কিরণ তাদের সম্পর্কের এমন অনেক কথাই ভিডিও মাধ্যমে প্রকাশ্যে এনেছে যেগুলো এতদিন কেউই জানতো না। কিরণের ভিডিওর কমেন্ট বক্সে সায়ন্তর আরেক প্রাক্তন প্রেমিকা দেবচন্দ্রিমাও এসেও বিস্ফোরক কমেন্ট করে যার ফলে আরও জটিলতা সৃষ্টি হয় এই ঘটনা ঘিরে। এতদিন সকলে সায়ন্তর কথা শুনে কিরণকে ভুল বুঝেছে তাকে যা নয় তাই বলেছে।
এবারে দেবচন্দ্রিমা নিজের ইউটিউব চ্যানেল থেকে কিছুক্ষণ আগে একটি বড় ভিডিও পোস্ট করে। সেখানে দেবচন্দ্রিমা তার সাথে সায়ন্ত এর সম্পর্ক থাকাকালীন কি কি হয়েছে সমস্ত কিছু তুলে ধরেন সকলের সামনে। দীর্ঘ চার বছর ধরে তারা সম্পর্কে ছিলেন। কিন্তু ব্রেকআপের পরে দেবচন্দ্রিমা সাক্ষাৎকারে বা অন্য কোথাও এই সম্পর্ক নিয়ে কিছুই বলেননি। যেখানে সম্পর্ক শেষ হয়ে গেছে সেখানে প্রাক্তন কে অপমান করতে চাননি তিনি। এই এতগুলো বছর তিনি চুপ ছিলেন। তবে কিরণের সাথে ঘটে যাওয়া ঘটনার পর যখন জানতে পারে তাকে নিয়ে কত নোংরা নোংরা কথা আলোচনা হয়েছে তখন আর চুপ থাকতে পারেনি অভিনেত্রী। এবারে তিনিও সায়ন্তর সম্পর্কে মুখ খুললেন।
আরও পড়ুনঃ ‘ভূতের মুখে রাম নাম, লজ্জা করে না?’ বছর বছর একটা করে মেয়ের জীবন নষ্ট করে নারী দিবসে জ্ঞানের বুলি! দর্শকদের রোষের মুখে সায়ন্ত মোদক!
আমরা সকলেই জানি বে নামের এক সারমেয় ছিল দেবচন্দ্রিমার। তিনি যে কুকুর খুবই ভালোবাসেন সেটা আর নতুন করে বলার নেই। এই বে কে ইস্যু করেই নাকি দিনের পর দিন মেয়েদের থেকে সিম্প্যাথি আদায় করেছেন সায়ন্ত। দেবচন্দ্রিমা বলেন “আমি জানি আপনি এখনো বে কে মাধ্যম করে অনেক মেয়ের মন জেতার চেষ্টা করেন। হাত জোড় করে বলছি দয়া করে এসব করবেন না। কারণ ও যখন ছিল তখন ওকে মাধ্যম করে আপনি শুধু ভিডিও বানিয়েছেন। ওরা সবাই ছিল এক একটা শো পিস, আমার মতন। তাই এসব নাটক এবারে বন্ধ করুন। যদি সত্যি ওদের ভালোবাসতেন তাহলে ঐ একদিন শুধু ওদের কথা মনে পড়তো না আপনার। রোজ মনে করতেন আপনি। একটা বলও তো কোনদিনও কিনে দেননি। আর একটা মিথ্যে বললে থাপ্পড় মেরে আসবো।”
এছাড়াও অভিনেত্রী বলেন “আপনার মধ্যে যদি সামান্য মানসিকতা থাকতো তাহলে আপনি নিজের দিকে তাকাতে ভয় পেতেন। সামান্য কৃতজ্ঞতা বোধটুকু তো নেই আপনার মধ্যে।আজ নিউজ চ্যানেল গুলো থেকে বারবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে শুনলাম আপনার আরও দুই প্রাক্তনের সাথেও নাকি যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে তারাও ফোন তোলেনি। আপনি একমাত্র ফোন তুলেছেন কারণ আপনার নিজেকে নির্দোষ প্রমাণ করার দায় আছে।”

