ফের বিচ্ছেদ টেলিপাড়ায়! জনপ্রিয় জুটি একে অপরের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করলো, কী ঘটলো তাদের মধ্যে?

বর্তমানে টেলিপাড়ায় চোখ রাখলেই দেখা যায় নতুন কোন সম্পর্ক গড়ে উঠছে নয়তো কোন সম্পর্ক ভাঙ্গনের পথে। কান পাতলে শোনা যায়, একাধিক তারকার নাম যারা একটি অন্য সম্পর্কেও তৈরি হওয়ায় তাদের পুরনো সম্পর্ককে ভেঙে দিয়েছে। এছাড়াও ঝুড়িঝুড়ি রটনা জল্পনা প্রভৃত তো রয়েছেই।
শোনা গিয়েছিল রিজওয়ানের প্রেমে পড়ার কারণেই নাকি দীর্ঘদিনের প্রেমিক সায়ন্ত মোদকের সাথে ব্রেকআপ হয়েছিল দেবচন্দ্রিমার। ‘কাজল লতা’ ধারাবাহিকে কাজের সময় থেকেই ছিল সম্পর্ক দেবচন্দ্রিমা ও সায়ন্তনের। একসঙ্গে তাঁরা মলদ্বীপেও ঘুরতে গিয়েছিলেন। তবে হঠাৎই শোনা গিয়েছিল তাঁদের বিচ্ছেদের খবর।
![]()
এরপর শুরু হয়েছিল রেজওয়ান রাব্বানী শেখের সাথে দেবচন্দ্রিমার প্রেমের কেমেস্ট্রি। নিজেদেরকে একে অপরের বন্ধু বলে জাহির করলেও প্রেমের খবর বাতাসে উড়ে, তাই কোনভাবেই সেটাকে চাপা দিয়ে দর্শকদের থেকে আড়াল করা সম্ভব না। তাদের প্রেমের খবরও ছড়িয়ে পড়েছিল চারিদিকে। সোশ্যাল মিডিয়ায় তাদের একসঙ্গে পোস্ট করা একাধিক অন্তরঙ্গ ছবি তারই প্রমাণ।
কিছুদিন আগেই দেবচন্দ্রিমার জন্মদিনে রিজওয়ান শুভেচ্ছাবার্তার সঙ্গে যে ছবিটি পোস্ট করেছেন, তা বেশ আলোচিত হয়েছিল। ছবিতে দেবচন্দ্রিমাকে কোমর থেকে জড়িয়ে ধরে রয়েছেন রিজওয়ান। ছবিতে দেখা যাচ্ছে তাঁরা একে অপরে মগ্ন। দেবচন্দ্রিমা ঠোঁটের কোণে লেগে লাজুক হাসি। রিজওয়ান লিখেছিলেন, ‘শুভ জন্মদিন দেবচন্দ্রিমা, তোমার সব স্বপ্ন সফল হোক।’ উত্তরে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রীও কমেন্টে একটি লাভ ইমোজি দিয়েছিলেন। রিজওয়ানের পোস্ট করা এই রিলস ভিডিয়ো, তাদের পোস্ট করা একটি কাপল ছবি সবই নতুন করে তাদের সম্পর্কের জল্পনা বাস্তবে বদলে দিয়েছিল।

কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে বিচ্ছেদ ঘটতে চলেছে তাদের। একে অপরকে সোশ্যাল মিডিয়া থেকে আন ফলো করেছেন তারা। শুধু তাই নয় তাদের যত কাপল ছবি ছিল সবই তারা তাদের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে ডিলিট করে দিয়েছেন। এমনকি বহু পুরনো ছবিও বাদ রাখেননি তারা। এইসব কাণ্ডকারখানা দেখে বোঝাই যাচ্ছে বেশ ঝামেলা ঝঞ্ঝাট এর মধ্যে দিয়েই হয়তো সম্পর্ক শেষ করতে চলেছেন এই তারকা জুটি।

