“তথাগতকে ভালবাসতে গেলে আমার ওর সঙ্গে থাকার কোন প্রয়োজন নেই…” দেবলীনার হাসিখুশি জীবন থেকে ব্যবধানেই ‘বিবৃতি’!

টলিউড (Tollywood) অভিনেত্রী দেবলীনা দত্তকে (Debleena Dutta) নিয়ে অনুরাগীদের আগ্রহের অন্ত নেই। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়ে উঠে এসেছে নানা প্রশ্ন। সম্প্রতি প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুরাগীদের প্রশ্নগুলির অকপট জবাব দিয়েছেন তিনি। সবুজ পাড় কালো শাড়ি, উঁচু করে বাঁধা খোঁপা, ঘন কাজল নয়নী দেবলীনা এক থালা আলুভাজা সঙ্গে নিয়ে খোশ মেজাজে আড্ডা দিতে বসলেন…

নিজের জীবন থেকে হতাশা যন্ত্রণাকে দূরে সরিয়ে দিয়েছেন অভিনেত্রী দেবলীনা। বাঁচছেন একদম নিজের মত করে, নিজের ছন্দে। নিজের জীবন নিয়ে অকপট দেবলিনা বলেন, “অন্য কারও কাছে কোনও কিছু প্রত্যাশা করা এসব কিছুই জীবন থেকে দূরে সরিয়ে রেখেছি…।” বরং জীবনের প্রত্যেকটা মুহূর্ত গুছিয়ে উপভোগ করছেন তিনি।

কথায় কথায় উঠে আসে তথাগতর প্রসঙ্গ। সম্পর্ক ভাঙার যন্ত্রণা কতটা আঘাত করেছে দেবলীনাকে? উত্তরে অভিনেত্রী হেসে বলেন, “তথাগতকে ভালবাসতে গেলে আমার ওর সঙ্গে থাকার প্রয়োজন নেই।” আসলে ভালোবাসার সংজ্ঞাটা উল্টে পাল্টে গিয়েছে দেবলীনার জীবনে। তিনি বলেন,” আমি প্রেমে পড়ে কোনও মানুষকে যদি বলি, ‘তোমায় ছাড়া বাঁচতে পারব না’, তা হলেই সমস্যা।”

তথাগত কথা প্রসঙ্গে বিবৃতির নাম উঠলেই কড়া স্বরে দেবলীনা বলেন, “কে বিবৃতি আমি চিনিনা”! তাহলে বিবৃতি ও তথাগতর সম্পর্ক নিয়ে কি বলবেন? অভিনেত্রী সপাট উত্তর দেন, তথাগত যদি প্রেমে পড়ে তাহলে ও সেটা অস্বীকার করবে না। আর ঢাক ও পেটাবে না। “তথাগতর সঙ্গে বিবৃতির কোন প্রেমের সম্পর্ক নেই।”

আরো পড়ুন:বর্ষার থেকে দূরে যেতে গিয়ে খেসারদ দিতে হল পিকলুকে! চাকরিতে জয়েন করে চরম বিপদে পড়ল সে!

অভিনেত্রী তথাগতর সাফল্য নিয়ে কথা বলেন। ‘পারিয়া’ ছবিতে তথাগতর সাফল্য তাকে বেশ কষে দিয়েছে বলেই উল্লেখ করেন দেবলীনা। ‌তবে মন পরিষ্কার করতে গিয়ে বিবৃতি কে যে একেবারেই মুছে ফেলেছেন, তার আভাসে, ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। দেবলীনা বলেন মন পরিষ্কার করতে গিয়ে তিনি অনেক নাম ভুলে গিয়েছেন, বাদ দিয়ে দিয়েছেন, কারণ‌ তাঁর প্রয়োজন নেই!

Back to top button