বর্ষার থেকে দূরে যেতে গিয়ে খেসারদ দিতে হল পিকলুকে! চাকরিতে জয়েন করে চরম বিপদে পড়ল সে!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Modhu)। বর্তমানে এই ধারাবাহিক রীতিমতো ছক্কা হাঁকাচ্ছে টলিপর্দায়। পর্ণার মা হওয়া থেকে শুরু করে বর্ষার বিয়ে, একের পর এক জমকালো প্লট নিয়ে চমক দিচ্ছে নিম ফুল। ধারাবাহিকের গত পর্বে দেখা যায় বর্ষা শশুরবাড়ি গেলে পিকলু চাকরিতে জয়েন করে। আর চাকরিতে জয়েন করেই চরম বিপদে পড়ল সে।

‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে দেখা যায় যেন এক মুহূর্তের জন্য শান্তি নেই ধারাবাহিকের নায়িকা পর্ণার জীবনে। নিত্য অশান্তি লেগেই রয়েছে পরিবারে। গর্ভবতী অবস্থাতেই একের পর এক পরীক্ষা দিয়ে চলেছে নিম ফুলের নায়িকা। বিগত এপিসোডে দেখা যায়, পর্ণার মা হওয়ার খবরে যখন বাড়ি জুড়ে উৎসব চলছে, ঠিক তখনই বর্ষার বিয়ে দেওয়া নিয়ে কোমর বেঁধে লেগে পড়ে কৃষ্ণা।

এদিকে বর্ষা ভালবাসে পিকলুকে। পিকলুর থেকে বর্ষাকে দূরে করতে মাস্টার প্ল্যান বানায় সৃজনের মা। পাত্র দেখে বর্ষার বিয়ে দেওয়া ঠিক হয়। এই বিয়ে মন থেকে না মানলেও বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয় পর্ণার ননদ। হাজার চেষ্টা করেও বর্ষার বিয়ে আটকানো যায় না। এক হয় না বর্ষা পিকলু।

শশুরবাড়ি রওনা দেয় সৃজনের বোন। অন্যদিকে, বর্ষার থেকে দূরে যেতে চাকরি জয়েন করে পিকলু। পিকলুর চাকরি পাওয়ার খবরে বাড়িতে যখন সবাই খুশি, তখন পিকলুর মন জুড়ে বর্ষার ছবি। বর্ষাকে ভালো রাখতেই চাকরিতে জয়েন করল সে। যদিও পিকলু জানতো না, ঠিক কি অপেক্ষা করছে এরপর তাঁর জন্য। পিকলু ও অন্যান্যরা অফিসের যে গাড়ি করে যাচ্ছিল, সেই গাড়ির এসি অন করে জানলা বন্ধ করে দিলেই অদ্ভুত একটা গন্ধে অজ্ঞান হয়ে যায় সবাই। জ্ঞান ফিরতে পিকলু দেখে সে অচেনা একটি জায়গায় এসে উপস্থিত হয়েছে।

আরো পড়ুন: মিঠিঝোড়ায় বড় চমক! অফিসের কর্মচারী থেকে অনির্বাণের মনের মানুষ হয়ে উঠতে চলেছে রাই!

পিকলুর জ্ঞান ফিরতে তার সামনে এসে দাঁড়ায় একজন সর্দার গোছের মানুষ। তিনি পিকলুকে বলেন, পিকলুর কাজ হল তার সমস্ত আফিমের ব্যবসা দেখা। মানুষের কাজ অবধি যাতে নেশাদ্রব্য পৌঁছে যায় সেই দিকেথ নজর দেওয়া। এসব শুনে তীব্র প্রতিবাদ করে ওঠে পিকলু। সে বলে, কিছুতেই এই কাজ সে করবে না। এদিকে পিকলুর ফোন কেড়ে নেওয়া হয়েছে। ‌পর্ণা হাজারবার চেষ্টা করেও পিকলুকে ফোনে পাচ্ছে না। এখন এই পরিস্থিতি থেকে কিভাবে বাঁচবে পিকলু? নাকি আবার হাল ধরতে হবে দাবাং পর্ণাকে?

Back to top button