স্টার জলসায় আসন্ন নতুন ধারাবাহিকে নায়িকা হচ্ছে জি বাংলার জনপ্রিয় নায়িকা!

বর্তমানে বাংলা বিনোদনের জগত বেশ পরিবর্তিত হয়েছে। বিনোদনের (Entertainment) একটি বড় অংশ জুড়ে রয়েছে ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক গুলি চলে টিআরপিতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে। এখন বাংলা সিরিয়ালের মূল বিবেচ্য বিষয় সবই এই টিআরপি।

টিআরপি না থাকলে কোন ধারাবাহিক খুব বেশি দিন ধারাবাহিকের প্রথম সারির চ্যানেল গুলিতে টিকে থাকতে পারে না। এমন অনেক ধারাবাহিক রয়েছে যেগুলি দুই থেকে ছয় মাসের মধ্যেই কেবলমাত্র টিআরপি তুলতে পারেনি বলে বন্ধ করে দেওয়া হয়েছে। তার সাক্ষী দর্শক মহল।

তাই বর্তমানে খুব তাড়াতাড়ি একটি ধারাবাহিক শেষ হয়ে যায় এবং তার পরিবর্তে সেই জায়গা দখল করতে চলে আসে নতুন ধারাবাহিক। এমনই একটি ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসায়। ইতিমধ্যেই ধারাবাহিকের নায়ককে ফাইনাল করেছে প্রোডাকশন হাউজ। এইবার পালা নায়িকার।

বাংলা টকিজ প্রোডাকশন হাউজের তরফ থেকে স্টার জলসায় যে নতুন ধারাবাহিক আসছে সেখানে নায়কের চরিত্রে ফাইনাল করা হয়েছে অভিনেতা সাহেব ভট্টাচার্যকে। শোনা যাচ্ছে তার বিপরীতে থাকা নায়িকা হিসেবে নাকি দেখা যাবে জি বাংলার এক জনপ্রিয় অভিনেত্রীকে!

এই ধারাবাহিকের নায়িকা হিসেবে লুক সেট করার জন্য প্রোডাকশন হাউজের সাথে যোগাযোগ করেছেন দেবাদ্রিতা বসু। পাশাপাশি তৃনা সাহাও নায়িকা চরিত্রে লুক সেট করিয়েছেন। কিন্তু এখনো অব্দি এই দুই অভিনেত্রীর মধ্যে কাউকেই বেছে নেয়নি প্রোডাকশন হাউজ।

 

View this post on Instagram

 

A post shared by Debadrita Basu (@iamdebadritabasu)

Back to top button