শুরু হতে না হতেই কপাল পুড়লো অষ্টমীর! “কে প্রথম কাছে এসেছি”র সম্প্রচারের সময় প্রকাশ পেতেই মাথায় হাত দর্শকদের

এই মুহূর্তে বাংলা বিনোদন (Bengali Entertainment) দর্শকদের একেবারে হাতের মুঠোয়। টেলিভিশন থেকে মুঠোফোন সবেতেই মানুষ বিনোদন উপভোগ করতে পারেন। তাই দর্শকরা এই বিনোদনকেই নিজেদের আনন্দ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ এবং প্রধান উপায় হিসেবে বেছে নিয়েছে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়েই বাংলার জনপ্রিয় টেলিভিশন চ্যানেলগুলি সুন্দর সুন্দর সব গল্প এনে উপস্থিত করছে তাদের সামনে।
আসছে কে প্রথম কাছে এসেছি
বহুদিন আগে থেকেই টলি পাড়ায় শোনা যাচ্ছিল জি বাংলায় আসতে চলেছে বাংলা টকিজ প্রোডাকশন হাউজের একটি হাই বাজেটের নতুন ধারাবাহিক। কিছুদিন আগে জানা গিয়েছে এই ধারাবাহিকের নাম কে প্রথম কাছে এসেছি। খুব বেশিদিন হয়নি প্রকাশ পেয়েছে এই ধারাবাহিকের প্রথম ঝলক অর্থাৎ প্রথম প্রমোশন ভিডিও।
এই ভিডিওতে দেখা গেছে একজন একা মায়ের লড়াই। একজন মা কিভাবে বাবা ছাড়াই নিজের সন্তানকে বড় করে তুলতে চায় এবং তার জন্য অক্লান্ত পরিশ্রম করতে পারে এটাই ধারাবাহিকের প্রধান বিবেচ্য বিষয়। আর এইসবের মাঝে কিভাবে নায়ক তার পাশে থাকতে পারে সেটাও একটি গুরুত্বপূর্ণ দিক। সমাজের কুৎসা গায়ে না মেখে দুজনের এগিয়ে যাওয়াই পরবর্তীতে এই ধারাবাহিকের প্রধান দ্রষ্টব্য বিষয় হয়ে দাঁড়াবে।
ধারাবাহিকের নায়িকার চরিত্রের অভিনয় করতে দেখা যাবে গৌরী এলো ধারাবাহিকের প্রধান অভিনেত্রী মোহনা মাইতিকে। প্রোমো দেখে দর্শকদের মনে মোহনার অভিনয় দাগ কাটতে সক্ষম হয়েছে। এত অল্প বয়সে এত সুন্দর একটা চরিত্র এইভাবে ফুটিয়ে তোলা খুব একটা সহজ ব্যাপার নয়। মোহনার অভিনয় প্রশংসিত হচ্ছে টলিপাড়ায়। দর্শক মহল তাড়াতাড়ি ধারাবাহিক থেকে টেলিভিশনের পর্দায় দেখতে চান।
সামনে এলো সম্প্রচারের সময়
সম্প্রতি এই ধারাবাহিকের সম্প্রচারের স্লট এবং দিন ঘোষণা করল চ্যানেল কর্তৃপক্ষ। আগামী ২৭ মে থেকে প্রতিদিন অর্থাৎ সোম থেকে রবি ঠিক সন্ধে সাড়ে ছটায় সম্প্রচার পাবে এই ধারাবাহিক। সম্প্রচার তারিখ প্রকাশ পেতেই আনন্দে ভরে উঠেছে দর্শকদের মন। জি বাংলার এই আসন্ন ধারাবাহিক দর্শকদের মনে এবং তার পাশাপাশি টিআরপি তালিকার কতটা জুড়ে থাকতে পারে এবার সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: জি বাংলাতেই ফিরছে আবার রঞ্জা! বড়পর্দার পর ফের ছোটপর্দায় প্রত্যাবর্তন অভিনেত্রী ইধিকা পালের!
এই মুহূর্তে জি বাংলার সন্ধ্যা সাড়ে ছটায় সম্প্রচারিত হচ্ছে এই চ্যানেলের আরো একটি নবাগত ধারাবাহিক অষ্টমী। এই ধারাবাহিকের ভক্তদের কপালে এখন চিন্তার ভাঁজ। তবে কি শুরুতেই শেষ হয়ে যাবে এই নতুন ধারাবাহিকটি? নাকি অষ্টমীকে দেওয়া হবে অন্য কোন স্লটে? সেটা নিয়ে এখন অবধি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কিছুই জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে কিছুদিনের মধ্যেই চ্যানেল নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

