সম্পর্কের টানাপোড়েনে নতুন মোড়! বন্ধুত্ব ভুলে একে অপরকে কালিমা লিপ্ত করছে ‘চিরসখা’! কমলিনীর শা’রীরিক সম্পর্ক নিয়ে সরব স্বতন্ত্র! নোংরামির দিকে এগোচ্ছে ধারাবাহিকের গল্প, দাবি দর্শকদের!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’য় এবার আবেগ আর সম্পর্কের জটিলতা পৌঁছেছে এক নতুন মোড়ে। এতদিন যে স্বতন্ত্র কমলিনীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে সব পরিস্থিতিতে, এবার সেই মানুষটিই যেন ভুল বুঝতে শুরু করেছে নিজের স্ত্রীকে। সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোতে দেখা যাচ্ছে পরিবারের সবার সামনে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছে এই দম্পতি। কমলিনী আক্ষেপ করে জানায়, সবাই তাকে সবসময় একইভাবে দেখতে অভ্যস্ত। তার আচরণে সামান্য পরিবর্তন হলেই মনে করা হয় সব ভেঙে পড়েছে। আর স্বতন্ত্রও যদি সেই একই দৃষ্টিভঙ্গি নেয়, তাহলে তার বেঁচে থাকার অর্থই থাকে না। এই কথার মধ্যেই স্পষ্ট হয়ে ওঠে তাদের সম্পর্কে জমে থাকা অভিমান আর না বলা কষ্ট।

স্বতন্ত্রও কিন্তু চুপ করে থাকার মানুষ নয়। সে পাল্টা জানায়, কমলিনী নিজেই তাকে ব্যক্তিগত জীবনে কখনও পুরোপুরি মেনে নিতে পারেনি। এই কথায় অবাক হয়ে যায় কমলিনী। তার প্রশ্ন, ব্যক্তিগতভাবে মেনে নেওয়া মানেই কি শুধু শারীরিক সম্পর্ক, নাকি মনের গ্রহণযোগ্যতাও সমান গুরুত্বপূর্ণ। স্বতন্ত্রের উত্তর আরও জটিল করে তোলে পরিস্থিতি। তার মতে, শুধু মন দিয়ে গ্রহণ করাও যথেষ্ট নয়, আবার কেবল শারীরিক সম্পর্কও সবকিছু নয়। সম্পর্কের গভীরতা আরও অন্য জায়গায়। এই তর্ক যেন তাদের দূরত্ব আরও বাড়িয়ে দেয়। দর্শকদের মনে প্রশ্ন জাগে, এই ভুল বোঝাবুঝি কি শেষ পর্যন্ত সম্পর্কের বড় ফাটলে পরিণত হবে।

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বগুলোতে স্পষ্ট হয়ে উঠেছে স্বতন্ত্রর অভিমান ক্রমেই বাড়ছে। তার বিশ্বাস, কমলিনীর জীবনে সবচেয়ে বড় জায়গা জুড়ে রয়েছে তার তিন সন্তান, আর কেউ নয়। এমনকি সে মনে করে, কমলিনী তাকে বিয়ে করে সত্যিই খুশি নয়। নিজের মনেই সে এই সম্পর্ক নিয়ে অপরাধবোধ বয়ে বেড়াচ্ছে। যদিও পরিবারের অমত সত্ত্বেও এই বিয়েটা হয়েছিল, তবু স্বতন্ত্র মনে করে কমলিনী সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। এই উপলব্ধিই তাকে আরও একাকী করে তুলছে। ধীরে ধীরে সে নিজের কথা বলা পর্যন্ত বন্ধ করে দিতে চায়।

অন্যদিকে কমলিনীর নীরবতা পরিস্থিতিকে আরও ভারী করে তোলে। স্বতন্ত্র রাগের মাথায় বলে ফেলে, একসময় সে কিছুই চাইবে না কমলিনীর কাছে। তখন সব শান্ত হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই কথার কোনও উত্তর দেয় না কমলিনী। বরং হতাশায় বলে ফেলে, তার মরে গেলে হয়তো সব সহজ হয়ে যেত। এই কথায় ক্ষুব্ধ স্বতন্ত্র তাকে স্বার্থপর বলে দোষারোপ করে। তার অভিযোগ, কমলিনীর জীবনে সে যেন একেবারেই বাইরের মানুষ। এমনকি তার নিজের বোন কুর্চি, যে সবসময় পাশে থাকে, তাকেও নাকি গুরুত্ব দেয় না কমলিনী। এই অভিযোগে আরও গভীর হয় দূরত্ব।

আরও পড়ুনঃ অবশেষে ষ’ড়যন্ত্রের অবসান! পিসিমণির সামনেই বেরিয়ে এলো সমরেশ ও শিরিনের গোপন সত্য! দুর্ধর্ষ আজকের পর্ব

উল্লেখ্য, স্টার জলসার পর্দায় প্রতিদিন রাত ৯টায় সম্প্রচারিত হয় ‘চিরসখা’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা ঘোষ দাস ও সুদীপ মুখোপাধ্যায়। ধারাবাহিকের বর্তমান ট্র্যাক দেখে স্পষ্ট, সম্পর্কের টানাপোড়েন আরও গভীর হতে চলেছে আগামী দিনে। ভালোবাসা, অভিমান আর না বলা অনুভূতির জট খুলবে, নাকি সব ভেঙে যাবে সময়ই বলবে। তবে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কমলিনী ও স্বতন্ত্র কি আবার একে অপরকে বুঝতে পারবে, নাকি এই দূরত্বই তাদের জীবনের নতুন বাস্তবতা হয়ে উঠবে।

Back to top button