‘ব্রিটিশ মহিলা এসে মা দুর্গাকে ছুড়ি গিফট করল!’ ‘যত দিন যাচ্ছে মহিষাসুরমর্দিনী ছ্যাবলামিতে পরিণত হচ্ছে!’- মহালয়ার প্রোমো দেখে ক্ষোভে ফেটে পড়লেন দর্শক!

শুরু হয়ে গেছে এ বছরের দুর্গা পুজোর (Durga Puja) দিন গোনা। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। এ বছর সেপ্টেম্বরে শেষের দিকেই মা আসছেন মর্তে। তবে দুর্গাপূজার আগে একটি বিশেষ দিন যার জন্য সারা বছর বাঙালিরা অপেক্ষা করে থাকেন অধীর আগ্রহে। দিনটা হল মহালয়ার সকাল (Mahalaya)। এই দিনটার জন্য প্রতিবছর পথ চাতক পাখির মত অপেক্ষা করেন বাঙালিরা। মহালয়া মানেই ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনী।

পাশাপাশি টেলিভিশনের পর্দাতেও দেখানো হয় মহালয়ার অনুষ্ঠান। সেইসব অনুষ্ঠানে মা দুর্গার বিভিন্ন রূপ দেখানো হয়ে থাকে। আর সেইসব রূপে সেজে ওঠেন টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রীরা। সেরকমই একটি জনপ্রিয় চ্যানেলের এবারে মহিষাসুর মর্দিনীর প্রোমো ভিডিও দেখে শুরু হয়েছে ট্রোল, হাসাহাসি।

জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলার মতন একাধিক চ্যানেলে মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান হয়। এবারে জি বাংলার পর্দায় মা দুর্গা রূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পালকে। অন্যদিকে স্টার জলসার পর্দায় দেখা যাবে অভিনেত্রী কোয়েল মল্লিককে। তবে সম্প্রতি কালার্স বাংলার মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের ভিডিও দেখে শুরু হয়েছে ট্রোল, হাসাহাসি।

ভিডিওতে দেখা যাচ্ছে দুর্গা রূপে রয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আর ব্যাকগ্রাউন্ড-এ বাজছে অদ্ভুত গান। আর সেখানেই এখন মহিলা ব্রিটিশ নারীর সাজে মা দুর্গাকে অস্ত্র প্রদান করছে। সেই নিয়েই শুরু হয়েছে ট্রোল। কমেন্ট বক্সে নেটিজেনরা বাজে বাজে কমেন্ট করেছেন।

আরও পড়ুনঃ প্রবল বন্যায় ভেসেছে ঘর! ভারী বর্ষণে ফুঁসছে নদী! পাহাড়ি পথে নেমেছে ধস! তারই মাঝে আটকা পড়লেন গৌরব-প্রিয়াঙ্কা!

একজন লিখেছেন, ‘বুঝলাম না, ব্রিটিশ মহিলা এসে মা দুর্গাকে ছুরি গিফট করলো?’ অন্যজন লিখেছেন, ‘ঘোড়ার মতো লম্বা মুখো বুড়িটারে কোনো দিক থেকে দুর্গা মানায়!’ কেউ বলেছেন, ‘উনি রাণী ভিক্টোরিয়ার কবর থেকে উঠে আসা ডেড বডি!’ আবার কেউ বলেছেন, ‘এগুলো দেখে আত্মা পর্যন্ত চমকে উঠেছে কিন্তু গানটা কে করেছে ভাই, কি একটা অবস্থা মহালয়ার নামে যা খুশি তাই। এরকম হলে ভবিষ্যৎ প্রজন্ম বাঙালির আবেগ নিয়ে হাসাহাসি করবে!’ আরও নানান মানুষ নানানভাবে ট্রোল করেছেন।

Back to top button