২০২৫ সালে কঠিন শিক্ষা পেলেন ঋজু! শুরু হলো জীবনের নতুন অধ্যায়! ‘এই বছর অনেক মানুষের মুখোশ খুলে গেল…’- কাকে ইঙ্গিত করলেন অভিনেতা?

২০২৫ সাল অভিনেতা ঋজু বিশ্বাসের জীবনে একেবারেই আলাদা স্মৃতি হয়ে থাকবে। এই বছর তাঁকে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে, যা হয়তো তিনি সারা জীবন ভুলতে পারবেন না। জীবনের উপর দিয়ে বয়ে যাওয়া সেই ঝড় এখন অনেকটাই থেমেছে, তবে তার রেশ এখনও রয়ে গিয়েছে মনে। চাইলেও সেই সময়ের যন্ত্রণা সহজে মুছে ফেলা সম্ভব নয় তাঁর পক্ষে।
মাসখানেক আগে সোশ্যাল মিডিয়া জুড়ে ঋজুকে ঘিরে শুরু হয়েছিল তীব্র বিতর্ক। ইউ লুক গুড ইন শাড়ি মন্তব্য ঘিরে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আলোচনা সমালোচনা আর কটাক্ষ। যাঁরা ওই মেসেজ পেয়েছিলেন, তাঁদের অনেকেই স্ক্রিনশট প্রকাশ করেন। ঋজু নিজেই স্বীকার করেন, শাড়িতে ভাল লাগার প্রশংসা তিনি করেছিলেন। তবে তাঁর দাবি ছিল, সেই মন্তব্যের উদ্দেশ্য ছিল একান্তই সৌজন্য প্রকাশ।
এই বিতর্কের সময় ঋজু নিজেকে কার্যত একা হয়ে পড়তে দেখেছেন। চারদিক থেকে কটু কথা আর কটাক্ষ তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। এমনকি তাঁর অসুস্থ মাকেও এই ঘটনার রেশ থেকে রেহাই দেওয়া হয়নি বলে জানান তিনি। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তাঁদের আচরণে, যাঁদের তিনি এতদিন বন্ধু বলে বিশ্বাস করতেন। একটি ঘটনায় অনেক মুখোশ খুলে গিয়েছে তাঁর সামনে।
তবে এই অভিজ্ঞতা ঋজুর কাছে শুধুই নেতিবাচক নয়। তিনি মনে করেন, জীবনের এক বড় শিক্ষা তিনি পেয়েছেন। আবেগপ্রবণ স্বভাবের মানুষ হিসেবে কোথায় সংযম জরুরি, তা বুঝতে পেরেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার ভয়ংকর ক্ষমতাও নতুন করে উপলব্ধি করেছেন তিনি। বদনামের আড়ালেও যে শেখার সুযোগ থাকে, সেটাই এখন তাঁর উপলব্ধি।
আরও পড়ুনঃ গায়িকাকে উপহারে ভরিয়ে দিলেন প্রেমিক! নতুন করে আলোচনার শীর্ষে সারেগামাপা জয়ী অঙ্কিতা ভট্টাচার্য! জানেন গায়িকার মনের মানুষটি কে?
এই মুহূর্তে ঋজু নিজের মন পুরোপুরি কাজের মধ্যেই রাখতে চান। ছোটপর্দায় ফেরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। পাশাপাশি গল্প লেখা আর চিত্রনাট্য তৈরির কাজেও মন দিয়েছেন। বিভিন্ন প্রযোজনা সংস্থায় নিজের লেখা জমা দিচ্ছেন। পুরোনো বছরের কষ্ট আর গ্লানি পেছনে ফেলে নতুন আশায় সামনের দিকে এগিয়ে যাওয়াই এখন তাঁর একমাত্র লক্ষ্য।

