নতুনের বিরুদ্ধে গিয়ে বিরাট পদক্ষেপ! রুদ্রর কাণ্ড দেখে ভয় কেঁপে উঠল কমলিনী! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

Aparajita Ghosh Das

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে রুদ্রর মন যে কত ছোট, কত নিচু মানসিকতার মানুষ সে তা বারবার প্রমাণ করে দিচ্ছে নিজের ব্যবহার কথাবার্তায়। রুদ্রর ধারণা তার বাবা যদি বেঁচে থাকত তাহলে তিনি কি এসব মেনে নিতেন? রুদ্রর কথায় কোনো মানেই বুঝতে পারে না কেউ। সে যে তার মাকে খুশি দেখতে পারছে না সেটা বোঝাই যাচ্ছে। ওদিকে মিঠির রেজাল্ট বেরিয়েছে সে টপ করেছে। কিন্তু প্লুটোর সাথে তার এতদিনের সম্পর্ক একটা ভুল বোঝাবুঝির জন্য নষ্ট হয়ে গেছে।

আরও পড়ুনঃ অপারেশন থিয়েটারে ভয়ংকর বিপদের মুখে জগদ্ধাত্রী! মায়ের বিপদের আঁচ পেয়ে নিজের আসল রূপ ধারণ করল দুর্গা! ফাঁ’স আজকের পর্ব

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, মিঠি বাড়ি ফিরলে সবাই তার রেজাল্ট জানার জন্য ব্যস্ত হয়ে পড়ে। মিঠি সবাইকে সারপ্রাইজ দেবে বলেই অপেক্ষা করছিল কিন্তু রুদ্র তো সবসময় ভালো মুহূর্ত নষ্ট করতে ওস্তাদ। তাই বোনের সুন্দর মুহূর্ত নষ্ট করতে চলে এসেছে। আবারও সকলের সামনে নতুনকে অপমান করে। নতুন অনেকদিন ধরেই সহ্য করছে তবে এবারে তার কথায় প্রতিবাদ করে ওঠে। এদিকে রুদ্রর তো নিজের মাথার কোন ঠিক নেই, তাই যাকে পারে তাকে অপমান করছে। এমনকি বড় ঠাম্মিকে অপমান করতে ছাড়ে না, তার চোখ দিয়ে জল বের করে আনে।

এদিকে সবাই মিঠির রেজাল্ট জানার জন্য অপেক্ষা করছে। তারপর মিঠি সবাইকে জানায় সে টপ করেছে। কিন্তু এর মধ্যেও রুদ্র নিজের সিদ্ধান্ত জানিয়ে দিল বাড়ির সবাইকে। সে এই বাড়িতে আর থাকবে না। বর্ষার বাড়িতে গিয়ে থাকবে। অর্থাৎ নিজের শ্বশুর বাড়িতে থাকবে। একথা শোনার পর সবাই তাকে বারণ করে বেকার ছেলে শ্বশুরবাড়িতে গেলে তাকে কেউ সম্মান দেবে না। বর্ষাও বলতে থাকে এই বাড়িটা যতই নতুনের হোক না কেন ছোট থেকে এ বাড়িতে যখন মানুষ হয়ে যায় তখন এই বাড়িটা রুদ্রর। এবারে দেখার অপেক্ষা রুদ্র কি সিদ্ধান্ত নেয়।

Back to top button