শ্বশুরে-শাশুড়ির আদরের বউ থেকে প্রতারণার অভিযোগে কাঠগড়ায় মিঠি! বর্ষার ষড়’যন্ত্রে তছনছ সব আনন্দ! মিঠির প্রেগন্যান্সি নিয়ে কৃশানুর বাড়িতে তুলকালাম কান্ড!

স্টার জলসা (Star Jalsha) চিরসখা (Chirosokha) ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে, মিঠির শ্বশুরবাড়িতে এখন খুশির জোয়ার। বাড়ির বউ মিঠিকে নিজের দলে টানতে শাশুড়ি আর শ্বশুরের মধ্যে এক মজার লড়াই শুরু হয়েছে। শাশুড়ি চান মিঠিকে পাশে নিয়ে সবাইকে জব্দ করতে, আর শ্বশুরমশাই চান ঘরের লক্ষ্মীকে সাথে নিয়ে নিজের দাপট দেখাতে। এই মিষ্টি ঝগড়া আর হাসিখুশিতেই পরিবারের সবার সময়টা বেশ ভালোই কাটছিল।

কিন্তু এই আনন্দের আড়ালে বর্ষা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে। সে লুকিয়ে মিঠির গয়নার ব্যাগের ভেতর একটি মেডিকেল রিপোর্ট রেখে দেয়। বর্ষা জানত, বাড়ির লোকজনের হাতে এই রিপোর্ট পড়লেই মুহূর্তের মধ্যে সব আনন্দ বিষাদে পরিণত হবে। কুচক্রী বর্ষা শুধু সুযোগের অপেক্ষায় ছিল কখন মিঠির সাজানো সংসার তছনছ হয়ে যাবে।

হঠাৎ করেই মিঠির গয়না নাড়াচাড়া করতে গিয়ে সেই রিপোর্টটি কৃশানুর মায়ের হাতে পড়ে যায়। এরপর কৃশানুর দিদি সেটি পড়ে স্তম্ভিত হয়ে যান। রিপোর্ট থেকে সবাই জানতে পারে যে মিঠি নাকি মা হতে চলেছে। এই খবর জানাজানি হতেই বাড়িতে কান্নাকাটি আর অশান্তি শুরু হয়। কৃশানু কোনো কথা না শুনেই মিঠির সাথে প্রচণ্ড ঝগড়া শুরু করে দেয়।

পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, রাগের মাথায় কৃশানু মিঠির বাড়ির লোকজনকে ডেকে পাঠায়। খবর পেয়েই কমলিনী ও নতুন এক কাপড়ে ছুটে আসে। শুরু হয় এক বিচার সভা বা শালিস। বাড়ির সবার সামনে মিঠিকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। কৃশানু রাগে ফেটে পড়ে মিঠির ওপর সব বিশ্বাস হারিয়ে ফেলে।

আরও পড়ুনঃ দিতিকে ব্যস্ত রেখে নিজের পথ পরিষ্কার করলেন গোরার মা! গোরার গলায় মালা দেবে কুন্তলিনী? দুর্ধর্ষ আজকের পর্ব

তখনই কমলিনী ও নতুন আসল সত্যিটা সবার সামনে তুলে ধরে। তারা জানায়, ডাক্তাররা শুরুতে ভুল করে ওই রিপোর্ট দিয়েছিল। আসলে মিঠির কোনো প্রেগন্যান্সি নয়, বরং শরীরে একটি টিউমার হয়েছিল এবং সেই কারণেই তার অপারেশন করা হয়েছে। কিন্তু এত কিছুর পরেও কৃশানুর রাগ কমে না, সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে থাকে। এই ভুল বোঝাবুঝির জেরে মিঠির জীবন এক কঠিন মোড় নেয়।

Back to top button