দিতিকে ব্যস্ত রেখে নিজের পথ পরিষ্কার করলেন গোরার মা! গোরার গলায় মালা দেবে কুন্তলিনী? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, মন্দিরের ভেতরে দাউদাউ করে আগুন জ্বলছে, চারদিকে শুধু কালো ধোঁয়া। গোরা বুঝতে পারে, এখনই না বেরোলে তারা দুজনেই পুড়ে মারা যাবে। সে দিতিকে বারবার তাড়া দেয় পালানোর জন্য। ওদিকে বাড়িতে গোরার মা দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়েন, কিন্তু কাউকে ফোনে পাওয়া যাচ্ছিল না। দিতি তখন প্রাণের ভয়ে ভগবানের নাম জপতে শুরু করে। ঠিক সেই সময় দাদুও মনেপ্রাণে ওদের মঙ্গলের জন্য প্রার্থনা করছিলেন। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামলে মন্দিরের আগুন নিভে যায় এবং গোরা ও দিতি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরে।

প্রাণে বাঁচলেও দিতি বুঝতে পারে এই অগ্নিকাণ্ডের পেছনে পুলস্ত্যর হাত আছে। রাগে পাগল হয়ে দিতি ঠিক করে সে পুলস্ত্যকে ছাড়বে না। পরের দিন সকালে সে পুলস্ত্যকে খাটের সঙ্গে বেঁধে ঠিক একইভাবে পুড়িয়ে মারতে চায়। পুলস্ত্যর চিৎকার আটকাতে সে তার মুখ বেঁধে দেয়। বাড়ির সবাই চিৎকার শুনে ছুটে আসে এবং গোরা কোনোমতে দরজা খুলে ভেতরে ঢুকে দিতিকে আটকায়। দিতি কেন এমন করছিল তা গোরার মাকে জানালেও তিনি কিছুতেই এই ঘটনা মেনে নিতে পারেন না।

Tare Dhori Dhori Mone Kori, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Tare Dhori Dhori Mone Kori New Episode, Tare Dhori Dhori Mone Kori Today's Episode 6 March, Today's Episode, তারে ধরি ধরি মনে করি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, তারে ধরি ধরি মনে করি আজকের পর্ব, তারে ধরি ধরি মনে করি ৬ মার্চ আজকের পর্ব

দিতির এই কাণ্ড দেখে গোরার মায়ের মনে গভীর সন্দেহ জাগে। তিনি গোরাকে টেনে নিয়ে ঘরে যান এবং সাফ জানিয়ে দেন, আজ সব সত্যি বলতে হবে। তার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে আসলে কে? দিতি নাকি অন্য কেউ? গোরা প্রথমে কিছু বলতে না চাইলেও তার মা যখন নিজের গায়ে আগুন দেওয়ার ভয় দেখান, তখন গোরা ভয় পেয়ে যায়। মায়ের জেদের কাছে হার মেনে সে শেষ পর্যন্ত সমস্ত সত্যি কথা স্বীকার করার সিদ্ধান্ত নেয়।

পরের দিন সকালে গোরার মা এমন এক চাল চালেন যাতে দিতিকে অন্য কাজে ব্যস্ত রাখা যায়। তিনি দিতিকে বলেন যে, পাশের বাড়িতে একটি অনুষ্ঠান আছে এবং সেখানে তাকে কীর্তন গাওয়ার জন্য ডাকা হয়েছে। হঠাৎ এমন প্রস্তাব শুনে দিতি অবাক হয়, কিন্তু গোরার মা মনে মনে ঠিক করে নিয়েছিলেন যে আজ যেভাবেই হোক দিতিকে বাড়ি থেকে দূরে সরিয়ে রাখতে হবে।

আরও পড়ুনঃ ভালোবাসার নাম বলার আগেই হাহাকার! বসু বাড়িতে সংযুক্তার ভয়ংকর হামলা, শুরু হলো গু’লির লড়াই! দুর্ধর্ষ আজকের পর্ব

দিতি চলে যাওয়ার পর গোরার মা কুন্তলিকে সুন্দর শাড়ি ও গয়না দিয়ে সাজতে বলেন। কুন্তল অবাক হয়ে এর কারণ জানতে চাইলে তিনি নিজের আসল মতলব ফাঁস করেন। তিনি জানান, আজই গোরার সঙ্গে কুন্তলের বিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। মূলত দিতিকে সরিয়ে কুন্তলিকেই নিজের পুত্রবধূ করার জন্য তিনি এই সব আয়োজন করেছেন।

Back to top button