কমলিনীর উপর অভিমান করে বাড়ি ছাড়লো নতুন! স্বতন্ত্রকে বাড়ি ফেরাতে অন্য পথ বের করলো কমলিনী! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমান সময়ে দাঁড়িয়ে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। মাত্র কয়েক মাস হয়েছে ধারাবাহিকটি (Bengali Serial) শুরু হয়েছে জলসার পর্দায়। তবে ইতিমধ্যে টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে শুরু করেছে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক। লীনা গঙ্গোপাধ্যায় এর ধারাবাহিক মানেই একটু অন্য ধরনের গল্প সবসময় ধারাবাহিকে ফুটিয়ে তোলা হয়। সেরকমটাই দেখা যাচ্ছে চিরসখাতে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নতুন কমলিনীকে বোঝাতে থাকে তার কথা একবার শোনার জন্য। কিন্তু কমলিনী জানিয়ে দেয় সে আর কোন রকম কথা শুনতে চায় না। একবার যখন সে তার মনের দরজা বন্ধ করেছে তখন সেই দরজা কারোর খোলার ক্ষমতা নেই। নতুন বলে এই বিয়েটা একটা চুক্তি সেই কথাটাই কমলিনীকে বলতে চায় নতুন। স্পষ্ট জানিয়ে দেয় স্বামী স্ত্রীর মধ্যে কার কোন চুক্তির কথায় সে শুনতে রাজি নয়। এমনকি বাকিরা ও কমলিনীর কথায় সমর্থন করে। নতুন এসবের পর ভীষণই হতাশ হয়ে যায়।
ওদিকে অনন্যা আর কমলিনীর বৌদি সকলে মিলে পার্বতী আর নতুনের বৌভাতের আলোচনা করতে থাকে। নতুনের দাদা তো এসবের মধ্যে কি বলবে কিছুই বুঝতে পারে না। তিনি শুধু বলেন নতুন যা চাইবে তাই হবে। এরপরে সকলে মিলে কমলিনীদের বাড়িতে এসে উপস্থিত হয়। পার্বতী এবং নতুনকে বরণ করার ব্যবস্থা করতে বলে কমলিনী। তার শাশুড়ি আগে থেকেই সমস্ত ব্যবস্থা করে রেখেছিল। কিন্তু নতুন বাধা দেয় জানায় বরণ হবে না। এরপর দাদার সাথে আলাদা করে নতুন কথা বলে। কেন পার্বতীকে এই বাড়িতে নিয়ে আসা হলো কেন তারা তাদের বাড়িতে নিয়ে গেল না। আর এসবের মধ্যে নতুনের দাদা পড়েছে মহা বিপাকে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, নতুনের বারণ সত্ত্বেও তার আপত্তি সত্ত্বেও কমলিনী নিজের হাতে পার্বতীকে বরণ করে ঘরে তোলে। দুধে আলতায় পা দিয়ে পার্বতীর গৃহপ্রবেশ হয়। নতুন এসব কিছুই পছন্দ করছিল না সেটা দাদাকে স্পষ্ট জানিয়ে দেয়। সে এই বিয়ে মানে না, সে এই স্বীকার করে না, নিজে থেকে সেই বিয়ে করেনি মন্ত্র উচ্চারণ করেনি। কিন্তু নতুনের দাদা জানায় সমাজ এই কথা মানবে না। একবার যখন পার্বতীর সিঁথিতে সিঁদুর উঠেছে তখন তাদের দুজনকে বিবাহিতই মানবে সমাজ। নতুন এখন এসব কথা বললে কোন লাভ হবে না। ওদিকে বর্ষা এবং বুবলাই এই ঘটনায় ব্যাপক খুশি হয়, বুবলাই আবারও এই বাড়িতে ফেরার চিন্তা করছে।
আরও পড়ুনঃ রায়ানকে হারাতে ভয়ংকর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো পারুল! পুজোতে বসু বাড়ির জন্য অপেক্ষা করছে বড় চমক! দুর্ধর্ষ আজকের পর্ব
এরপরে কমলিনী পার্বতীকে নিয়ে ঘরে যেতে বলে সবাই নতুনের বৌভাতের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বুকে পাথর চাপা দিয়ে সমস্ত নিয়ম চুপচাপ মুখ বুজে করে যাচ্ছে কমলিনী। এদিকে রাতের বেলা নতুন বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। কমলিনী নতুনকে বারবার ফোন করে সত্ত্বেও নতুন ফোন তোলে না অবশেষে ফোন তোলার পর কমলিনী নতুনকে বাড়ি ফেরার জন্য অনুরোধ করে। কিন্তু নতুন জানিয়ে দেয় সে ওই বাড়িতে ফিরবে না তার অনুমতি না নিয়ে সমস্ত কাজ করা হচ্ছে সেটা নতুন একেবারেই মানতে পারছে না। নতুন তো কমলিনীকে এখনো সত্যিটা জানিয়ে উঠতেই পারিনি তাই কমলিনীও নতুনকে ভুল বুঝছে। একে অপরের প্রতি অভিমান করে রয়েছে। এবারে দেখা যাক নতুনকে বাড়ি ফেরাতে পারে কিনা কমলিনী। কি হয় আগামী পর্বে।

