রাতারাতি বদলে গেল কৃশানুর মন! গয়নার বাক্সে লুকানো সেই রিপোর্ট কি তছনছ করে দিল মিঠির সংসার! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসা (Star Jalsha) চিরসখা (Chirosokha) ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে, মিঠির বিদায়বেলায় পুরো বাড়িতে যেন শোকের ছায়া নেমে এসেছিল। আদরের মেয়েকে বিদায় দিতে গিয়ে মা কমলিনী একদম ভেঙে পড়েন। দুই ভাই বুব্লাই ও বাবিল তাদের ছোট বোনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে। এমনকি বাড়ির দুই ঠাম্মি, কুরচি ও সুলক্ষণাও চোখের জল ধরে রাখতে পারেননি। মিঠির বিচ্ছেদে বাড়ির প্রতিটি কোণ যেন ডুকরে কেঁদে উঠছিল।

সবাই যখন সত্যি মনের টানে কাঁদছিল, বর্ষা তখন কাঁদছিল শুধু লোক দেখানোর জন্য। তার এই ‘নেকি কান্না’র আড়ালে লুকিয়ে ছিল গভীর ষড়যন্ত্র। আবেগ আর কান্নার এই পরিবেশেও বর্ষা, অনন্যা আর মিঠির মামী কিন্তু একটুও অন্যমনস্ক ছিল না। তারা মনে মনে নিজেদের কুটিল পরিকল্পনা সাজাতে ব্যস্ত ছিল, যাতে মিঠির আগামী জীবনটা কঠিন করে তোলা যায়।

বাপের বাড়িতে কান্নার রোল থাকলেও কৃশানুর বাড়িতে পরিবেশ ছিল একদম উল্টো। সেখানে নতুন বউকে বরণ করে নিতে ছিল দারুণ আনন্দ আর হাসাহাসি। কৃশানুর ভাই-বোন আর বন্ধুরা গেট আটকে বরের পকেট থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের জন্য মজা শুরু করে দেয়। নতুন বউকে স্বাগত জানাতে কৃশানুর বাড়ির সবাই তখন উৎসবে মেতে ছিল।

মিঠিকে নিয়ে কৃশানুর বাবা-মায়ের মধ্যে এক মজার লড়াই শুরু হয়ে যায়। শাশুড়ির ইচ্ছা নতুন বউকে নিজের দলে টেনে বাড়ির সবাইকে জব্দ করা। অন্যদিকে শ্বশুরমশাই চান ঘরের লক্ষ্মীকে সাথে নিয়ে সবাইকে নিজের ক্ষমতা দেখানো। মিঠিকে ঘিরে তাদের এই মিষ্টি বিবাদ আর আনন্দেই সেদিনটা পার হয়ে যাচ্ছিল।

আরও পড়ুনঃ মন্দিরে আ’গুন লাগিয়ে দিল পুলস্ত্য! আ’গুনের মুখে দিতি-গোরা! তবে কি এই জন্মেও মিলন হবে না ফুল মুরারির! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে কৃশানুর বাড়িতে আনন্দের জোয়ার বইলেও নেপথ্যে কিন্তু বর্ষার বিছানো ষড়যন্ত্রের জাল কাজ করছে। মিঠির গয়নার ব্যাগে বর্ষা চুপিচুপি একটি মেডিকেল রিপোর্ট লুকিয়ে রেখেছে। যখনই শ্বশুরবাড়ির লোকজনের হাতে সেই রিপোর্টটি পড়বে, তখনই এই খুশির পরিবেশ নিমেষেই বদলে যাবে। দুই পরিবারের সম্পর্ক কোন দিকে মোড় নেবে, তা ভেবেই দর্শকরা এখন দুশ্চিন্তায় আছেন। সবচেয়ে বড় প্রশ্ন হলো কৃশানুকে নিয়ে। মিঠিকে কি সে রাতারাতি ভুল বুঝে দূরে ঠেলে দেবে? কৃশানু যদি হঠকারী সিদ্ধান্ত নেয় এবং কোনো কথা না শুনেই মিঠিকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা ভাবে, তবে গল্পের মোড় হবে অত্যন্ত বেদনাদায়ক। যদি এরকম কিছু হয় কেমন লাগবে দর্শকদের?

Back to top button