নিজের হাতে পার্বতীকে বরণ করে নিল কমলিনী! বৌঠানের থেকে চিরতরে আলাদা হয়ে গেল নতুন! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) লেখা আরেকটি অসাধারণ গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে চিরসখা (Chirosokha) ধারাবাহিক। ধারাবাহিকটি বেশ কিছুদিন হল টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে। শুরুর সময় থেকে ধারাবাহিকটি দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে। বর্তমানে জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে দর্শক মহলে। এই জন্য বেশ ভালো ফলাফল করছে টিআরপি তালিকায়।
ধারাবাহিকের পরবর্তী পর্বে দেখানো হবে, সকলে মিলে বেরিয়ে পড়ে গ্রামের বাড়ি থেকে। নতুন এবং পার্বতী দুটি আলাদা গাড়িতে আসে নতুন কমলিনীর পরিবারকে নিয়ে একটি গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আরেকটি গাড়িতে অনন্যা তার স্বামী, কমলিনী তার দাদা বৌদি এবং পার্বতী আসে। বাড়ির পথে আসতে আসতে নতুন সকলকে বোঝানোর চেষ্টা করছিল কমলিনীর সঙ্গে তারা আলাদা করে কথা আছে কিছু। যা এখন সবার সামনে বলতে পারবে না সে। কিন্তু এমন কিছু কথা কমলিনীর জানা দরকার।

সকলেই তো নতুনের কথা শুনে অবাক হয়ে যায়। এমনকি বাবিল বলে নতুনের উচিত পার্বতীর সঙ্গে একসাথে থাকা। এভাবে আলাদা আলাদা থাকলে তার মায়ের দিকে বারবার আঙ্গুল উঠবে। তাই নতুন যেন ঠিক করে নেয় পার্বতীকে নিয়ে কোন বাড়িতে থাকবে, যদি পার্বতীকে নিয়ে এসে তার নিজের বাড়িতে থাকতে চায় তাহলে তাদের কদিন সময় দিতে হবে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। অন্যদিকে অনন্যা পার্বতীকে বোঝাতে থাকে নতুন যেখানে থাকবে পার্বতীকে সেখানেই থাকতে হবে নতুনের সাথে। কিন্তু পার্বতী কোনো অধিকারই দাবি করছিল না। আর নতুন তো মনে মনে ভাবছে কমলিনীর সঙ্গে কথা বলাটা তার কতটা জরুরী। এদিকে পার্বতী জানিয়ে দিয়েছে নতুন যদি সব সত্যি ফাঁস করে দেয় তাহলে পার্বতী কি করবে। সেই ভয়ে মুখ খুলতে পারছে না নতুন সকলের সামনে।
নতুন তাও কমলিনীকে বোঝাতে থাকে তার কথা একবার শোনার জন্য। কিন্তু কমলিনী জানিয়ে দেয় সে আর কোন রকম কথা শুনতে চায় না। একবার যখন সে তার মনের দরজা বন্ধ করেছে তখন সেই দরজা কারোর খোলার ক্ষমতা নেই। নতুন বলে এই বিয়েটা একটা চুক্তি সেই কথাটাই কমলিনীকে বলতে চায় নতুন। স্পষ্ট জানিয়ে দেয় স্বামী স্ত্রীর মধ্যে কার কোন চুক্তির কথায় সে শুনতে রাজি নয়। এমনকি বাকিরা ও কমলিনীর কথায় সমর্থন করে। নতুন এসবের পর ভীষণই হতাশ হয়ে যায়।
আরও পড়ুনঃ সবাইকে এক করতে দাদুর দাদাকে বাড়ির দুর্গাপূজায় নিয়ে এলো পারুল! পুরনো সব রাগ ভুলে আবারও এক হল বসু পরিবার! ধামাকাদার আজকের পর্ব
ওদিকে অনন্যা আর কমলিনীর বৌদি সকলে মিলে পার্বতী আর নতুনের বৌভাতের আলোচনা করতে থাকে। নতুনের দাদা তো এসবের মধ্যে কি বলবে কিছুই বুঝতে পারে না। তিনি শুধু বলেন নতুন যা চাইবে তাই হবে। এরপরে সকলে মিলে কমলিনীদের বাড়িতে এসে উপস্থিত হয়। পার্বতী এবং নতুনকে বরণ করার ব্যবস্থা করতে বলে কমলিনী। তার শাশুড়ি আগে থেকেই সমস্ত ব্যবস্থা করে রেখেছিল। কিন্তু নতুন বাধা দেয় জানায় বরণ হবে না। এরপর দাদার সাথে আলাদা করে নতুন কথা বলে। কেন পার্বতীকে এই বাড়িতে নিয়ে আসা হলো কেন তারা তাদের বাড়িতে নিয়ে গেল না। আর এসবের মধ্যে নতুনের দাদা পড়েছে মহা বিপাকে। এবারে দেখার অপেক্ষা নতুন কি সিদ্ধান্ত নেয়।

