আদালতে প্রমাণ নিয়ে হাজির মিটিল! বিচারকের সামনে মুখ খুলল চন্দ্রের দ্বিতীয় স্ত্রী! ফাঁস হয়ে গেল চন্দ্রর কুকীর্তি! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

স্টার জলসার (Star jalsha) পর্দায় মাস কয়েক আগেই শুরু হয়েছে একটি একদম অন্য ঘরানার ধারাবাহিক (Bengali Serial)। আর সেই ধারাবাহিকটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অন্যধরনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে প্রথমদিন থেকেই। ছবিটি প্রযোজনা করেছেন এবং গল্পের লেখিকা হল লীনা গঙ্গোপাধ্যায়। চলতি মাসের ২৭শে জানুয়ারি থেকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে চিরসখা ধারাবাহিকটি। ধারাবাহিকটি একেবারে অন্য ধরনের গল্প নিয়ে শুরু হয়েছে। এই ধারাবাহিকের গল্পের সঙ্গে বাকি আর পাঁচটা ধারাবাহিকের গল্পের কোন মিল নেই। ধারাবাহিককে প্রথমবার জুটি বেধেছেন অভিনেত্রী অপরাজিতা এবং অভিনেতা সুদীপ।
ধারাবাহিকের গল্প কমলিনী এবং স্বতন্ত্রের জীবন নিয়ে এগিয়ে চলেছে। বর্তমানে ধারাবাহিকে কমলিনী এবং চন্দ্রর ডিভোর্স মামলা চলছে। কমলিনী নিজেই তার স্বামীকে ডিভোর্স দিতে চাই। তার পিছনে অনেক কারণ রয়েছে। কুড়ি বছর ধরে তার স্বামী তাদের সাথে ছিল না। তারা তাকে মৃত বলেই জানতো। কিন্তু হঠাৎ করে এত বছর পর সে ফিরে এসেছে। সেই সাথে জানা গেছে তার আরেক স্ত্রী এবং সন্তান রয়েছে। তাই কমলিনী এখন তার স্বামীকে ডিভোর্স দিতে চায়। কিন্তু তার স্বামী নানান ছলে বলে সেই ডিভোর্সের মামলা আটকাতে চায়।
এর মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে আদালতে আবারো কমলিনীকে দোষী প্রমাণ করতে চাইছে চন্দ্রর উকিল। নানান ভাবে কমলিনীকে অপমান করা হচ্ছে। কমলিনী নতুনের সাথে পরকীয়া করত বলে অভিযোগ করা হচ্ছে। নতুনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কাঁদা ছোঁড়াছুঁড়ি হচ্ছে। কিন্তু কমলিনী বারবার বিচারককে জানায় সে নির্দোষ। এই কেস পুরো মিথ্যে ভাবে সাজানো হচ্ছে। আর ঠিক তখনই কোর্টের সামনে বড় প্রমাণ নিয়ে হাজির হয় মিটিল।
আরও পড়ুনঃ মোহনাকে ফলো করে সত্যির মুখোমুখি শুভলক্ষ্মী! অবশেষে বেরিয়ে এলো ছয় বছর আগের সেই অন্ধকার রহস্য! মোহনার পর্দা ফাঁস!
কোর্টে উপস্থিত হয় চন্দ্রের আরেক স্ত্রী এবং সন্তান। কমলিনীর সঙ্গে ডিভোর্স না করেই অন্য একজনের সঙ্গে সংসার শুরু করেছিল চন্দ্র। মামলা শুরু হওয়ার আগেই নিজের দ্বিতীয় স্ত্রী এবং সন্তানকে বাইরে পাঠিয়ে দিয়েছিল সে। কিন্তু মিটিল ঠিক কমলিনীকে নির্দেশ প্রমাণ করতে তাদেরকে আবার নিয়ে আসে কোর্টে। বিচারকের সামনে এসে সোহিনী জানায় তিনি হলেন চন্দ্রর আরেক স্ত্রী এবং এই হল তাদের সন্তান। আর এই দুর্ধর্ষ প্রোমো ভিডিও দেখে তো দর্শক চমকে উঠেছে। আগামী পর্বগুলি দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছে।
https://fb.watch/Bhpji4tMyM/

