কমলিনীকে মনের কথা বলতে ব্যর্থ হলো নতুন! ভালোবাসার মানুষকে ভুল বুঝেই দূরে ঠেলে দিল কমলিনী! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসার পর্দায় জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা। চলতি বছরের প্রথম দিকেই এই ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। আর শুরু হওয়ার পর থেকেই বাকি জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি জায়গা করে নিয়েছে চিরসখা। বহুদিন বাদে এই ধারাবাহিকের হাত ধরে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। অভিনেত্রীর বিপরীতে রয়েছেন অভিনেতা সুদীপ মুখার্জি (Sudip Mukherjee)।
ধারাবাহিকের পরবর্তী পর্বে দেখানো হবে, অনন্যা, কমলিনীর বৌদি এই ঘটনায় ব্যাপক আনন্দ পেয়েছে। কিন্তু আসল সত্যিটা তো তারা জানেই না। তাই কমলিনীকে অপমান করতে এতটুকু ছাড়ছে না। বিঁধিয়ে বিঁধিয়ে কথা বলে যাচ্ছে। সিঁদুরের জোর অনেক বেশি এবার থেকে নতুন এর উপর আর অন্য কারো অধিকার থাকবে না এই সমস্ত কথা বলে আঘাত দিতে থাকে কমলিনীকে। তখনই কমলিনীর সন্তানরা তাকে জানায় দুঃখ পাওয়ার কোন কারণ নেই তারা সবসময় কমলিনীর পাশে আছে এবং থাকবে। মিঠি মাকে আশ্বাস দেয় মন খারাপ না করতে।
এদিকে বদ্ধ ঘরের আড়ালে পার্বতী নতুনকে রীতিমত থ্রেট দেয় সত্যি কথা না স্বীকার করতে এবং বারবার বলে সামাজিক স্বীকৃতি পার্বতীকে দিতেই হবে না হলে পার্বতী কখনো স্বীকার করবে না তাদের এই বিয়েটা মিথ্যে। শুধুমাত্র সমাজের কাছে নতুনের থেকে স্বীকৃতি চায় নিজের মতো করে বাঁচার জন্য। আর কিছু কোনদিনও সে নতুনের কাছে দাবি করবে না। কিন্তু নতুন যদি মুখ খোলে তাহলে পার্বতী বেঁকে বসবে। এরপর এক এক করে নতুন এবং পার্বতী ঘর থেকে বেরিয়ে আসে তাদের আশীর্বাদ শুরু হয়।
এরপরে সকলে মিলে বেরিয়ে পড়ে গ্রামের বাড়ি থেকে। নতুন এবং পার্বতী দুটি আলাদা গাড়িতে আসে নতুন কমলিনীর পরিবারকে নিয়ে একটি গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আরেকটি গাড়িতে অনন্যা তার স্বামী, কমলিনী তার দাদা বৌদি এবং পার্বতী আসে। বাড়ির পথে আসতে আসতে নতুন সকলকে বোঝানোর চেষ্টা করছিল কমলিনীর সঙ্গে তারা আলাদা করে কথা আছে কিছু। যা এখন সবার সামনে বলতে পারবে না সে। কিন্তু এমন কিছু কথা কমলিনীর জানা দরকার।
আরও পড়ুনঃ‘চিরসখা’-য় সম্পর্কের টানাপোড়েন! কমলিনী-স্বতন্ত্রের মাঝে পার্বতী! ‘এমন পরিণতি মেনে নেওয়া যায় না!’- সম্পর্কের এই সমীকরণ মানতে নারাজ দর্শক!
সকলেই তো নতুনের কথা শুনে অবাক হয়ে যায়। এমনকি বাবিল বলে নতুনের উচিত পার্বতীর সঙ্গে একসাথে থাকা। এভাবে আলাদা আলাদা থাকলে তার মায়ের দিকে বারবার আঙ্গুল উঠবে। তাই নতুন যেন ঠিক করে নেয় পার্বতীকে নিয়ে কোন বাড়িতে থাকবে, যদি পার্বতীকে নিয়ে এসে তার নিজের বাড়িতে থাকতে চায় তাহলে তাদের কদিন সময় দিতে হবে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। অন্যদিকে অনন্যা পার্বতীকে বোঝাতে থাকে নতুন যেখানে থাকবে পার্বতীকে সেখানেই থাকতে হবে নতুনের সাথে। কিন্তু পার্বতী কোনো অধিকারই দাবি করছিল না। আর নতুন তো মনে মনে ভাবছে কমলিনীর সঙ্গে কথা বলাটা তার কতটা জরুরী। এদিকে পার্বতী জানিয়ে দিয়েছে নতুন যদি সব সত্যি ফাঁস করে দেয় তাহলে পার্বতী কি করবে। সেই ভয়ে মুখ খুলতে পারছে না নতুন সকলের সামনে। দেখা যাক কি হয় আগামী পর্বে।
.

