‘চিরসখা’-য় সম্পর্কের টানাপোড়েন! কমলিনী-স্বতন্ত্রের মাঝে পার্বতী! ‘এমন পরিণতি মেনে নেওয়া যায় না!’- সম্পর্কের এই সমীকরণ মানতে নারাজ দর্শক!

‘চিরসখা’—এক সময়ের নিখাদ প্রেমের গল্প। স্বতন্ত্র আর কমলিনীর ভালোবাসায় ভরেছিল দর্শকদের মন। কিন্তু এবার সেই সম্পর্কেই নেমে এসেছে ঝড়। নতুন চরিত্র পার্বতীর আগমনে বদলে গেছে পুরো কাহিনি। পরিস্থিতির চাপে পড়ে পার্বতীকে বিয়ে করতে বাধ্য হয়েছে স্বতন্ত্র। এই অপ্রত্যাশিত মোড় দেখে হতবাক দর্শকরা। কারও কারও প্রশ্ন, এ কি তবে শেষের শুরু?
দীর্ঘদিন ধরে পরিণত প্রেম, পারিবারিক সম্পর্ক আর আবেগে ভরা কাহিনি দেখেছেন দর্শকরা। প্লুটোর মৃত্যু যেমন সকলকে কাঁদিয়েছিল, তেমনই এবার কমলিনীর একাকিত্ব নিয়ে তৈরি হয়েছে সহানুভূতির ঢেউ। কমলিনী, যে স্বতন্ত্রের পাশে থেকে নিজের জীবনের লড়াই লড়েছে, তিন সন্তানের দায়িত্ব সামলেছে, সেই নারীর জীবনে হঠাৎ এমন আঘাত যেন অনেকেরই সহ্য হচ্ছে না। দর্শকরা বলছেন, “যে মানুষটা সব ঝড়ের দিন সামলে দাঁড়িয়েছে, তার ভাগ্যে কেন এমন পরিণতি?”
অন্যদিকে, কমলিনীর বড় ছেলে বুবলাইয়ের ক্ষোভও যেন আরও ঘনীভূত হচ্ছে। প্রথম থেকেই সে মায়ের এবং স্বতন্ত্রের সম্পর্ক মেনে নিতে পারেনি। পরে যখন সংসারে নতুন মানুষ এসেছে—ছেলের বৌ—তখন থেকে সম্পর্ক আরও তিক্ত হয়েছে। সেই টানাপোড়েনের মধ্যেই পার্বতীর আবির্ভাব যেন আগুনে ঘি ঢেলেছে। অনেকেই ভাবছেন, পার্বতী আর স্বতন্ত্রের বিয়ে কি সত্যিই গল্পে নতুন গতি আনবে, না কি সবকিছু ভেঙে দেবে?
সমাজমাধ্যমে চলছে তুমুল প্রতিক্রিয়া। কেউ ক্ষোভে বলছেন, “লেখক কি তাড়াহুড়ো করে ধারাবাহিক শেষ করতে চাইছেন? এমন গল্প কেন দেখানো হচ্ছে?” আবার কেউ কেউ বলছেন, “গল্পের বাস্তবতা থাকলেও আবেগ হারিয়ে ফেলছে ‘চিরসখা’। আমরা এমন পরিণতি চাই না।” অন্যদিকে কিছু দর্শক পার্বতীর চরিত্র নিয়েও আগ্রহী—তিনি কি সত্যিই দোষী, নাকি পরিস্থিতির শিকার?
আরও পড়ুনঃ পুজোর আড্ডায় দারুণ সুখবর! লক্ষ্মী পুজোর আগেই রাহুল প্রীতির জীবনে আসছে কার্তিক? কি বললেন তারকা দম্পতি?
সব মিলিয়ে ‘চিরসখা’-র গল্প এখন দাঁড়িয়ে এক জটিল মোড়ে। কমলিনী কি আবার নিজের জীবনে নতুন করে দাঁড়াতে পারবে? স্বতন্ত্র কি পার্বতীর সঙ্গে সুখ খুঁজে পাবে, নাকি অপরাধবোধে ভুগবে সারা জীবন? আর পার্বতী—তিনি কি কাহিনির ভিলেন, না নিঃশব্দ কোনো নায়িকা? এই প্রশ্নগুলির উত্তরই এখন খুঁজছে দর্শকরা। সময়ই বলবে, ‘চিরসখা’ শেষের পথে, না কি নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে।

