স্বতন্ত্রকে অবিশ্বাস কমলিনীর! নতুনের সঙ্গে রাত কাটাতে অস্বীকার! তাকে ফিরিয়ে দিলো কমলিনী!

লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) লেখা আরেকটি অসাধারণ গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে চিরসখা (Chirosokha) ধারাবাহিক। ধারাবাহিকটি বেশ কিছুদিন হল টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে। শুরুর সময় থেকে ধারাবাহিকটি দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে। বর্তমানে জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে দর্শক মহলে। এই জন্য বেশ ভালো ফলাফল করছে টিআরপি তালিকায়।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বৃষ্টিতে দুজন মিলে প্রাণ ভরে ভেজে। নতুন কেও নিজের এই পাগলামিতে জড়িয়ে নেয় কমলিনী। এদিকে তারা সাথে কোন আলাদা কোন জামা কাপড়ও আনেনি তাই তাড়াতাড়ি করে রিসোর্ট এর উদ্দেশ্যে রওনা দেয়। খাওয়া দাওয়া করে তারপর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। অনেকটাই দেরি হয়ে গেছে। মিঠি খুব চিন্তা করছে বারবার ফোন করছে। কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য না কমলিনী ফোন করতে পারছে না মিঠি মাকে ফোনে পাচ্ছে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, রিসোর্টে পৌঁছে নতুন এবং কমলিনী নিজেদের জামা কাপড় শুকানোর চেষ্টা করে। কিন্তু নতুন বেরিয়ে গিয়ে কমলিনীর জন্য নতুন শাড়ি কিনে আনে আর নিজের জন্য জামা। এদিকে তারা আজ রাতে এই গ্রাম থেকে বেরোতে পারবে না। গ্রামের ছোট নদী ভরে ওঠার জন্য রাস্তাঘাট সব বন্ধ করে দেওয়া হয়। এমনকি মেইন ব্রিজ বন্ধ দেওয়া হয়। যাতে কোন গাড়ি চলাচল করতে না পারে এই দুর্যোগে।
কিন্তু কমলিনী কিছুতেই রাতে থাকতে চাইছে না। সমাজের লোকজন কি বলবে কি বলবে? বাড়ি ফিরে তাকে কি উত্তর দিতে হবে সেইসব নিয়ে ভাবতে থাকে। কিন্তু রিসোর্টের লোকজন জানিয়ে দেয় এভাবে বৃষ্টি হতে থাকলে তারা কোনভাবেই আজ রাতে এই গ্রাম থেকে বেরোতে পারবে না। আর এই গ্রাম থেকে বেরোতে না পারলে তারা শহরের উদ্দেশ্য রওনা দিতে পারবে না। কমলিনী চিন্তা করতে থাকে বাড়ি না ফিরতে পারলে তাকে আবারো অপমানিত হতে হবে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে।
আড়ো পড়ুনঃ মোহনার অতীতে লুকিয়ে আছে ভয়ংকর সত্যি! জানতে পেরে পায়ের তলার মাটি সরে গেলো শুভর! আদৃতের পরিণতি ভেবে শিউরে উঠল নায়িকা!
আরো অনেক ধরনের প্রশ্নই আসে কমলিনীর মনে সেটা বুঝতে পারে নতুন। কমলিনী যে তার সঙ্গে থাকতে চাইছে না সেটা বুঝতে পারে। কমলিনী তার সঙ্গে থাকতে ভরসা পাচ্ছে না। সে ভাবছে সমাজ কি বলবে। তার বাড়িতে কি আলোচনা হবে তাকে নিয়ে। এই নিয়ে নতুন এবং কমলিনীর মধ্যে ঝামেলাও হয়। আসলে কমলিনী চায় না তার বড় ছেলে এবং বর্ষার কথার প্রভাব তার ছোট ছেলে এবং মেয়ের উপরে পড়ুক। এদিকে ফোনে নেটওয়ার্কের সমস্যার কারণে ফোন করেও জানাতে পারছে না। এবারে দেখার অপেক্ষায় পরবর্তী পর্বে কমলিনীর জন্য কি অপেক্ষা করছে।

