মিঠির মনোবল ভাঙতে একজোট মামি, অনন্যা ও বর্ষা! মোক্ষম জবাব দিলো মিঠি! পাশে এসে দাঁড়াল মিটিল! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসা (Star Jalsha) চিরসখা (Chirosokha) ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে, সবাইকে অবাক করে দিয়ে ভোর জানায় যে সে সাজানোর কাজে বেশ পারদর্শী। প্রথমে মিঠি ও কমলিনী কিছুটা সংশয় প্রকাশ করলেও, ভোরের দৃঢ় আত্মবিশ্বাস দেখে শেষ পর্যন্ত তাকেই মিঠির সাজের দায়িত্ব দেওয়া হয়। ভোরের এই অজানা প্রতিভা বাড়ির সবাইকে রীতিমতো চমকে দেয়।
মিঠির সাজ নিয়ে সমস্যার সমাধান হলেও কমলিনীর রাগ কমেনি। নতুন খুব স্বাভাবিকভাবে তার সাথে কথা বলতে গেলেও কমলিনী অযথাই তর্কে জড়িয়ে পড়ে। ভোরের উপস্থিতিতে এমনিতেই সবাই কিছুটা বিরক্ত, তার ওপর কমলিনীর এই বিষয়টিকে টেনে লম্বা করার বাড়াবাড়ি এখন বাড়ির অন্যদের কাছে অসহ্য ঠেকছে।
কমলিনী ভোরকে নিয়ে নতুনের সাথে তুমুল ঝগড়া শুরু করে। রাগের মাথায় সে নতুনের বিয়ের পাঞ্জাবি নির্বাচনের দায়িত্বও ভোরের ওপর ছেড়ে দেয়, যদিও সে নিজেই আগে একটি সাদা পাঞ্জাবি বের করে রেখেছিল। ভোর অতি উৎসাহে আলমারি খুলতে গেলে নতুন তাকে থামিয়ে দেয় এবং সাফ জানিয়ে দেয় যে, তার বৌদির পছন্দ করা পোশাকটিই সে পরবে। এই পরিস্থিতিতে বেচারা নতুন বেশ মানসিক চাপে পড়ে যায়।
এদিকে মিঠির ঘরে শুরু হয় অন্য নাটক। মিঠির মামি, অনন্যা এবং বর্ষা এই তিনজন মিলে মিঠির পুরোনো দিনের কথা এবং প্লুটোর প্রসঙ্গ টেনে তাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করে। তাদের কটু কথায় পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং তারা মিঠিকে নিয়ে যাচ্ছেতাই মন্তব্য করতে থাকে।
আরও পড়ুনঃ জি জলসার লড়াইয়ে প্রথম এগিয়ে জি বাংলা! প্রথম স্থান দখল করল পরিণীতা! প্রথম পাঁচে রয়েছে কোন কোন মেগা? দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!
তবে মিঠিও দমে যাওয়ার পাত্রী নয় সে সাহসের সাথে পাল্টা জবাব দিয়ে তিনজনকে রীতিমতো অপমানিত করে। তাদের এই নোংরামি যখন চরমে পৌঁছায়, তখন মিটিল সেখানে উপস্থিত হয়। সে কঠোর ভাষায় তিনজনকে তাদের উপযুক্ত শিক্ষা দেয় এবং তাদের অন্যায়ের বিরুদ্ধে কড়া অবস্থান নেয়।

