পুরনো ক্ষো’ভের নতুন বিস্ফোরণ! নতুনের ওপর অনর্থক রেগে আগুন কমলিনী! ঘটে গেল বিরাট অঘটন! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসা (Star Jalsha) চিরসখা (Chirosokha) ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে, স্বতন্ত্র যখন ফিরে আসে, তখন সে একা ছিল না তার সাথে ছিল অসুস্থ ভোর। তাদের দুজনকে একসাথে দেখে কমলিনীর দীর্ঘদিনের জমে থাকা অভিমান আর ক্ষোভের আগ্নেয়গিরি যেন ফেটে পড়ে। অসুস্থ ভোরের উপস্থিতি কমলিনীর মেজাজ আরও বিগড়ে দেয়, যার ফলে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে।

তাদের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। এর মাঝে ভোর নিজে কিছু বলার বা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয় না। কমলিনী অত্যন্ত কড়া ভাষায় তাকে থামিয়ে দেয়। গত রাতে স্বতন্ত্র ও কমলিনীর সম্পর্কের মাঝে যেটুকু ঘনিষ্ঠতা বা ইতিবাচকতা তৈরি হয়েছিল, এই তিক্ত ঘটনার ফলে তা নিমেষেই হারিয়ে যায় এবং তাদের মাঝে আবার এক বিশাল দূরত্বের দেয়াল তৈরি হয়।

এরই মধ্যে বাড়িতে মিঠির বিয়ের সাজগোজ নিয়ে তোড়জোড় শুরু হয়। কিন্তু দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় পার্লারের রূপটান শিল্পীর অনুপস্থিতি। তিনি সময়মতো পৌঁছাতে না পারায় বাড়ির সবাই যখন হতাশ ও চিন্তিত, তখন মিঠি নিজেই নিজেকে সাজানোর প্রস্তাব দেয়। তবে এমন গুরুত্বপূর্ণ দিনে মিঠির নিজের ওপর ভরসা করতে পারছিল না পরিবারের কেউ।

ঠিক সেই মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে ভোর এগিয়ে আসে এবং জানায় যে সে সাজানোর কাজে বেশ দক্ষ। প্রথমে মিঠি ও কমলিনী কিছুটা দ্বিধা ও সংশয় প্রকাশ করলেও, ভোরের আত্মবিশ্বাস দেখে শেষ পর্যন্ত তাকেই মিঠির সাজের দায়িত্ব দেওয়া হয়। ভোরের এই লুকিয়ে থাকা প্রতিভা সবাইকে বেশ চমকে দেয়।

আরও পড়ুনঃ সংসারের গণ্ডি পেরিয়ে স্বপ্নপূরণের উদ্দেশ্যে দিতি! শাশুড়ির কড়া নির্দেশের জবাবে দিতির সাহসী পদক্ষেপ! দুর্ধর্ষ আজকের পর্ব!

তবে ঝামেলার এখানেই শেষ নয়। নতুন যখন কমলিনীর সাথে স্বাভাবিকভাবে কথা বলতে যায়, কমলিনী তখনো রাগে ফুঁসছে। নতুন শান্ত থাকলেও কমলিনী অযথাই তর্কে জড়িয়ে পড়ে। ভোরের উপস্থিতিতে সবাই বিরক্ত হলেও, কমলিনীর এই অতিরিক্ত প্রতিক্রিয়া এবং বিষয়টিকে টেনে লম্বা করা বাড়ির অন্যদের কাছে এখন অসহ্য ও বিরক্তিকর ঠেকছে।

Back to top button