সংসারের গণ্ডি পেরিয়ে স্বপ্নপূরণের উদ্দেশ্যে দিতি! শাশুড়ির কড়া নির্দেশের জবাবে দিতির সাহসী পদক্ষেপ! দুর্ধর্ষ আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কুন্তলির কাছ থেকে সব শোনার পর পুলস্ত্য এক নতুন ষড়যন্ত্রের জাল বোনে। সে ঠিক করে, গোরার মাকে ব্যবহার করেই সে দিতির আসল পরিচয় সবার সামনে আনবে। পুলস্ত্যের ধারণা ছিল, বাড়ির গুরুজনরা যদি দিতিকে চেপে ধরেন, তবে সে ভয় পেয়ে নিজের মুখোশ খুলে ফেলবে এবং তার সত্যতা সবার সামনে চলে আসবে।

পরের দিন মহাপ্রভুর পুজোর শেষে পুলস্ত্যের পরিকল্পনা অনুযায়ী একটি কঠিন পরিস্থিতি তৈরি হয়। আরতি শেষ হতেই গোরার মা হঠাৎ করে দিতিকে একটি পদ লিখে সেটি গেয়ে শোনানোর আবদার করেন। এই অপ্রত্যাশিত দাবিতে দিতি ভীষণ ঘাবড়ে যায় এবং গোরাও প্রথমে দুশ্চিন্তায় পড়ে যায়। তবে গোরা দ্রুত নিজেকে সামলে নিয়ে মনে মনে দিতিকে সাহস জোগাতে শুরু করে।

গোরার দেওয়া সেই মানসিক ভরসায় দিতি ঘুরে দাঁড়ায়। সে গোরার আগে শোনানো গল্পগুলো মনে করে চমৎকার একটি পদ রচনা করে এবং তাতে সুর দিয়ে গেয়ে শোনায়। দিতির এই প্রতিভা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। দিতি প্রমাণ করে দেয় যে, সে গুণের দিক থেকে রূপের চেয়ে কোনো অংশে কম নয়। এতে গোরার মাও বুঝতে পারেন যে তিনি পুলস্ত্যকে বিশ্বাস করে ভুল করেছিলেন।

এদিকে গোরা এক দোটানার মধ্যে পড়ে যায়। দিতি নিজেকে রূপের মতো যোগ্য করে তোলার চেষ্টা করায় গোরা বাধ্য হয়ে তাকে ভালোবাসার জায়গা দিতে শুরু করে। কারণ, সে ভয় পাচ্ছিল যে এখন যদি সে দিতিকে অবহেলা করে, তবে দিতি তাকে সন্দেহ করতে পারে। এর আগে গোরা বারবার দিতিকে দূরে সরিয়ে দিলেও, বর্তমান পরিস্থিতিতে সে আর কোনো অজুহাত খুঁজে পাচ্ছিল না।

আরও পড়ুনঃ ভালোবাসার চেয়েও বড় আত্মসম্মান! রায়ানের গোলাপ ফিরিয়ে দিয়ে চরম বিপদে পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

এরপর যখন পাড়ার লোকজন দিতির গানে মুগ্ধ হয়ে তাকে তাদের বাড়ির কীর্তনে গাওয়ার আমন্ত্রণ জানায়। তারা দিতিকে পারিশ্রমিক দিতেও চায়, কিন্তু গোরার মা আভিজাত্যের খাতিরে সরাসরি না করে দেন। তবে দিতি দমে না গিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় সে জানাল যে সে এই আমন্ত্রণে সাড়া দেবে এবং গান গেয়ে নিজের পথ নিজেই তৈরি করবে।

Back to top button