ফুলসজ্জার রাতে হঠাৎ অসুস্থতা! বর্ষার তীক্ষ্ণ নজরে কি এবার ফাঁ’স হবে মিঠির গোপন রহস্য? দুর্ধর্ষ আজকের পর্ব!

স্টার জলসার (Star Jalsha) বর্তমান সময়ের ‘চিরসখা’ (Chirosokha) ধারাবাহিকটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তার সহজ-সরল অথচ আবেগঘন কাহিনী বিন্যাসের মাধ্যমে। বর্তমানে একেবারে জমজমাট পর্ব চলছে। দর্শক প্রতিটি এপিসোড উপভোগ করছেন।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, মিঠির ব্যক্তিগত জীবনেও এক বড় সিদ্ধান্ত দেখা যায়। সে কৃষানুকে জানায় যে, দিল্লিতে একটি বিশেষ কোর্স করার জন্য তার ৭-৮ মাস সময় প্রয়োজন। তাই তাদের বিয়েটা যেন আপাতত কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়। কৃষানু প্রথমে এই দীর্ঘ সময় অপেক্ষা করতে রাজি না হলেও, মিঠির আবদারের কাছে শেষ পর্যন্ত হার মানে এবং বিয়ে পেছাতে রাজি হয়। তবে মনে মনে ভালোবাসার মানুষকে এভাবে দূরে রাখার জন্য মিঠি অপরাধবোধে ভোগে।

আজকের পর্বে দেখানো হবে, যখন বাবিল ও পিসির উপস্থিতিতে ফুলসজ্জার নিয়ম পালন চলছিল। ঠিক সেই আনন্দঘন মুহূর্তেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মিঠি। তার আকস্মিক বমি দেখে পিসি ঘাবড়ে গেলেও, উপস্থিত বর্ষার চোখেমুখে ফুটে ওঠে সন্দেহের রেখা। বর্ষা নিশ্চিতভাবেই কিছু একটা আন্দাজ করতে পেরেছে, আর তাই সে বারবার বাঁকা কথায় মিঠিকে বিঁধতে শুরু করে এবং ডাক্তার দেখানোর পরামর্শ দেয়। যদিও মিঠি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়।

তবে এই পরিস্থিতিকে অন্য চোখে দেখছে বর্ষা। সে যেন মিঠির এই অসুস্থতার পেছনে অন্য কোনো সংকেত খুঁজে পেয়েছে। বর্ষার তীক্ষ্ণ নজর আর বিদ্রূপাত্মক মন্তব্য মিঠিকে বিঁধতে শুরু করেছে। বারবার খোঁচা দিয়ে কথা বলে সে মিঠির মুখ থেকে সত্যটা বের করার চেষ্টা করছে এবং ডাক্তার দেখানোর জন্য জোর দিচ্ছে। তবে মিঠি অত্যন্ত সংযত থেকে পরিস্থিতি সামাল দেয় এবং স্বাভাবিকভাবেই ঘর থেকে বেরিয়ে যায়।

আরও পড়ুনঃ ‘তুমি আমার সব টাকা অন্য ব্যাংকে ট্রান্সফার করলে কেন?’ ‘তুমি তো বলেছিলে তোমার শুধু টাকা চাই, আমি তো রাজি তারপরেও এসব…’ হিরণের দ্বিতীয় বিয়ে বিতর্কে বি’স্ফোরক তথ্য! হিরণ-অনিন্দিতার কথোপকথন ফাঁ’স! ভিডিওতে বেরিয়ে এলো অনিন্দিতার কোন রূপ?

পরের দিন সকালেই দুশ্চিন্তাগ্রস্ত মা ও পিসি মিঠিকে নিয়ে ডাক্তারের কাছে ছোটেন। কিন্তু সেখানে গিয়েও তৈরি হয় নতুন বিপত্তি। হাসপাতালের চৌকাঠে পা রাখতেই মিঠি আঁতকে ওঠে। সে জানায়, এই হাসপাতালেই কৃষানুর নিয়মিত যাতায়াত রয়েছে। অর্থাৎ, তার এই গোপন কথা জানাজানি হওয়ার এক প্রবল সম্ভাবনা তৈরি হয়।

Back to top button