‘তুমি আমার সব টাকা অন্য ব্যাংকে ট্রান্সফার করলে কেন?’ ‘তুমি তো বলেছিলে তোমার শুধু টাকা চাই, আমি তো রাজি তারপরেও এসব…’ হিরণের দ্বিতীয় বিয়ে বিতর্কে বি’স্ফোরক তথ্য! হিরণ-অনিন্দিতার কথোপকথন ফাঁ’স! ভিডিওতে বেরিয়ে এলো অনিন্দিতার কোন রূপ?

বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় (Hiron Chatterjee) ওরফে হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক থামার নামই নিচ্ছে না। কিছুক্ষণ আগেই হিরণের দ্বিতীয় স্ত্রী ঋত্বিকা সমাজমাধ্যমে পরপর দু’টি ভিডিও স্ট্যাটাসে শেয়ার করেন। সেই ভিডিও ঘিরেই নতুন করে আলোড়ন শুরু হয়েছে। ভিডিওতে কারও মুখ দেখা যায়নি, তবে স্পষ্ট শোনা গিয়েছে ফোনে হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের কণ্ঠ এবং সামনে বসে হিরণের সঙ্গে তাঁর কথোপকথন।
এই ঘটনার সূত্রপাত হিরণের দ্বিতীয় বিয়ে ঘিরেই। অভিযোগ, প্রথম স্ত্রী অনিন্দিতার সঙ্গে এখনও আইনি বিচ্ছেদ না হতেই ঋত্বিকার সঙ্গে বিয়ে করেন হিরণ। বেনারসে সেই বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক দানা বাঁধে। প্রথম স্ত্রী দাবি করেন, তাঁদের পঁচিশ বছরের দাম্পত্য এখনও আইনি ভাবে বহাল রয়েছে, ফলে এই দ্বিতীয় বিয়ে আইনত বৈধ নয়। সেই অভিযোগ ঘিরেই আইনি পদক্ষেপের পথে হাঁটেন অনিন্দিতা।
ঋত্বিকার শেয়ার করা ভিডিওতে শোনা যায়, হিরণ অনিন্দিতাকে প্রশ্ন করছেন কেন তিনি হঠাৎ করে ব্যাঙ্কের সমস্ত টাকা অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করে নিয়েছেন। হিরণের দাবি, তিনি আগেই জানিয়েছিলেন যে ডিভোর্সের পর অনিন্দিতাকে টাকা দেবেন, বাড়ি দেবেন এবং কোনও আর্থিক সমস্যায় ফেলবেন না। তা সত্ত্বেও এই ধরনের পদক্ষেপের অর্থ কী, সেই প্রশ্ন তুলতে শোনা যায় তাঁকে।
এর উত্তরে অনিন্দিতা পাল্টা বলেন, ম্যানিপুলেট করে তাঁর মুখে কথা বসানোর চেষ্টা যেন না করা হয়। তিনি স্পষ্ট জানান, ডিভোর্স তিনি দেবেন না এবং হিরণ যে কাজ করেছেন, তার জন্য আইনের একাধিক ধারায় শাস্তি হতে পারে বলেও হুঁশিয়ারি দেন। অনিন্দিতার কণ্ঠে ক্ষোভ এবং দৃঢ়তা দুটোই স্পষ্ট ধরা পড়ে ওই ফোনালাপে।
এই ভিডিও শেয়ার করে ঋত্বিকা দর্শকদের বোঝাতে চেয়েছেন যে অনিন্দিতা নাকি অনেক টাকা দাবি করছেন এবং ইতিমধ্যেই অ্যাকাউন্টের টাকা সরিয়ে নিয়েছেন। উল্লেখযোগ্য ভাবে, হিরণ চট্টোপাধ্যায় একসময় টলিউডের জনপ্রিয় অভিনেতা ছিলেন। দীর্ঘদিন অভিনয়ের পর রাজনীতিতে পুরোপুরি মনোনিবেশ করেন তিনি এবং বর্তমানে বিজেপির বিধায়ক হিসেবে সক্রিয়। তাঁর ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন এখন শুধু পারিবারিক বিষয়েই সীমাবদ্ধ নেই, বরং রাজনৈতিক ও সামাজিক মহলেও চর্চার কেন্দ্রে উঠে এসেছে।
আরও পড়ুনঃ ‘শাড়ি পরে বেরিয়ে ছেলেদের পটাতে তাইতো?’ রুবেলের কথা শুনে শ্বেতার জবাব ‘ছেলেরা ঝারি না মারলে সাজার কি মানে?’ সরস্বতী পুজোয় বেরিয়ে শ্বেতা-রুবেলের খুনসুঁটি!
এই অডিওর সত্যতা যাচাই করেনি BinodonXP.com

