ছেলের মৃ’ত্যুতেও কমলো না দম্ভ! ছেলের নিথর দেহ কোলে নিয়েই অন্যকে দোষারোপ করতে ব্যস্ত অনন্যা!

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das) এবং অভিনেতা সুদীপ মুখার্জি (Sudip Mukherjee)। এই প্রথমবার দুই টেলিভিশনের পর্দায় জুটি বেঁধেছেন এই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। অপরাজিতা দীর্ঘদিন বাদে এই ধারাবাহিকের হাত ধরে ফিরেছেন টেলিভিশনের পর্দায়। বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, প্লুটো আত্মহত্যা করেছে সবাই সেটা নিয়ে বলাবলি করতে থাকে। আগের দিন মিঠির সাথে ঝামেলা হয়েছে সেই নিয়েও কথা হতে থাকে। এখনো প্লুটোর মা মিঠিকে দোষ দিতে থাকে। নতুন তখন চিৎকার করে চুপ করতে বলে এবং বৌদিকে জানিয়ে দেয় চিঠিতে যা লেখা আছে সেটা যদি সকলের সামনে আসে তাহলে তিনিই ফেঁসে যাবেন। ওদিকে বিয়ের আয়োজন তো শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই বিয়েতে বসতে হবে সন্ধ্যার লগ্নে বিয়ে। কিন্তু এই খবরটা এখনও পর্যন্ত মৌয়ের বাড়ির কেউই জানে না।
কমলিনী এবং কুরচি এসে মৌকে যখন তার বিয়ের উপহার দেয় তখন সেই নিয়েও আবার অশান্তি শুরু করে মৌয়ের মা। তার যা কাজ খুঁচিয়ে খুঁচিয়ে মানুষকে কষ্ট দেওয়া সেটাই করতে থাকে আবার। কমলিনীর দেওয়া হার দেখে ওটা দিয়ে কথা বলতে থাকে। কমলিনী রোজগার করে না, তার হাতে কোন টাকা নেই তাও সত্বেও এত দামী দামী উপহার দিচ্ছে। আসলে মৌয়ের মা ভেবেছিল এই হার কমলিনী নতুনের টাকায় কিনেছে।
তার কিছুক্ষণ পরেই নতুন ফোন করে কমলিনীর কাকাকে। ফোন করে প্লুটোর মারা যাওয়ার দুঃসংবাদ দেয়। এই খবর শুনে তো তিনি বিশ্বাসই করতে পারছিলেন না কিভাবে বাড়ির সবাইকে সেই খবর জানাবে। বাড়ির সকলেই তো তার কাছে জানতে চাই কি হয়েছে কার ফোন এসেছিল। তারপর নিজের মনকে অনেক বুঝিয়ে বুকের পাথর চাপা দিয়ে বাড়ির সবাইকে প্লুটোর মৃত্যুর খবরটা জানান তিনি। প্লুটোর মৃত্যুর খবর পেয়ে তো সকলেই স্তম্ভিত হয়ে গিয়েছে। মৌয়ের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তারপর সকলে মিলে যায় প্লুটোর বাড়িতে তাকে শেষবার দেখার জন্য।
আরও পড়ুনঃ একাধারে অভিনেতা, পরিচালক আবার রাজনীতিবিদ! না’রকীয় যন্ত্রণায় কেটেছে শেষ জীবন! অভিনেতা অনিল চট্টোপাধ্যায়-এর মৃ’ত্যু বর্ণনা চোখে জল আনবে আপনারও!
কমলিনী ও কুরচি প্লুটোকে শেষবারের মতো দেখতে যায়। কুরচি বারবার মিঠিকে খবর দেওয়ার কথা জানায়। কিন্তু কমলিনী কুরচিকে বাধা দেয়। তাদের দেখে অনন্যা আবারো অপমান করতে শুরু করে। মিঠির নামে পুলিশ কেস করার হুমকি দেয়, তখন নতুনও বলে অন্যন্যা কেস করলে তিনিও ছেড়ে দেবেন না। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হবে।

