শিরীনকে শাস্তি দিতে বিশেষ ব্যবস্থা নিলো পারুল! মা দুর্গার সামনেই হবে শত্রু বিনাশ! দুর্ধর্ষ আজকের পর্ব

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বাড়ির সবাইকে তারপর দাদু নিজে দুর্গা পুজোর কথা জানায়। সকলেই এই খবর শুনে খুবই খুশি হয়। দাদু পারুলের স্বপ্নের কথাও বলে সকলকে। এদিকে রায়ান বলে সে পুজোতে বাড়ি থাকবে না। তার ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে গেছে। এই কথা শুনে তো সকলের মন খারাপ হয়ে যায়। দাদুর কথাও শোনে না রায়ান। সে কোনো ভাবেই নিজের প্ল্যান ক্যান্সেল করবে না।

তাই দাদু রায়ানকে পুজোতে রাখার জন্য ফন্দি করে। রায়ান পারুলের উপর পুজোর দায়িত্ব দেয়। কে ভালো পুজো করতে পারে সেটাই দেখার। রায়ানও চ্যালেঞ্জ করে বসে পারুলকে। এরপর ধুমধাম আয়োজনে পুজোর কাজ শুরু হয়ে যায়। গ্রাম থেকে গোপাল এসেছে দেখে তো সকলেই খুশি। পারুল এবং তার বাবা মিলে জোর কদমে পুজোর আয়োজন করে। পারুল তো সপ্তমী পুজোর দায়িত্ব নিয়েছে। তাই সকলকেই লাল পাড় সাদা শাড়ি পরিয়ে একেবারে তাক লাগিয়ে দেয়। বাড়ির সমস্ত মেয়ে, বউরা লাল পাড় সাদা শাড়ি পড়ে পূজা মন্ডপে উপস্থিত।
তারপর এক এক করে কলা বউ স্নান থেকে শুরু করে সব নিয়ম পালন করে। সপ্তমী পুজোর পর হঠাৎ প্রসাদ বিতরণ করার সময় শিরিন এসে হাজির। শিরিনকে দেখে তো সকলেই অবাক। কেউ আশা করেনি শিরিন আসবে। রায়ান তো শিরিনকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু রায়ানের মা বাধা দেয়। শিরিন বারবার রায়ানের কাছে ক্ষমা চায়।
আরও পড়ুনঃ ছদ্মবেশে রাজমহলে এলো রুদ্র! ফুলকিকে নিজের রাস্তা থেকে সরানোর জন্য বড় ফাঁদ পাতলো ছোট রাণী! দুর্ধর্ষ আজকের পর্ব
রায়ান শিরিনকে বলে পারুলের কাছে সবার সামনে ক্ষমা চাইতে। কিন্তু শিরিন প্রথমে দাদুকে প্রণাম করতে গেলে দাদুও ফিরিয়ে দেয় তাকে। এরপর বাধ্য হয়ে শিরিন পারুলের কাছে ক্ষমা চায়। ওদিকে রায়ান পারুলকে মায়ের আশীর্বাদ কপালে ঠেকিয়ে দেয়। পারুল আবারো রায়ানকে দেখে মুগ্ধ হয়। কিন্তু শিরিন টগরকে কাজে লাগিয়ে পারুলের বিরুদ্ধে ফন্দি করে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

