প্লুটোর বিয়ে আটকাতে দুঃসাহসী পদক্ষেপ নিল মিঠি! পাশে দাঁড়ালো কমলিনী-নতুন!

লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) লেখা আরেকটি অসাধারণ গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে চিরসখা (Chirosokha) ধারাবাহিক। ধারাবাহিকটি বেশ কিছুদিন হল টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে। শুরুর সময় থেকে ধারাবাহিকটি দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে। বর্তমানে জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে দর্শক মহলে। এই জন্য বেশ ভালো ফলাফল করছে টিআরপি তালিকায়।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, মিঠি বলে এবারে প্লুটো তাকে আইবুড়ো ভাতের অনুষ্ঠানে সকলের আড়ালে আই লাভ ইউ বলেছে। মিঠি এই অপমান একেবারেই সহ্য করতে পারেনি। যেখানে পরের দিন তার বোনের সঙ্গে প্লুটোর বিয়ে হবে সেখানে দাঁড়িয়ে সেই মিঠিকে এত বড় অপমান করেছে যেটা করার অধিকার নেই।

অন্যদিকে বাড়িতে তো চন্দ্রর মাকে রান্না করে দেওয়ার কেউ নেই। নতুন বউ কাজই করেনা। চন্দ্রের মাকে এই বয়সে এসে রান্না করে খেতে হচ্ছে। সেই নিয়ে রুদ্র তার ঠাকুমাকে জানায় তার পিসি যখন এই বাড়িতে থাকে তাহলে নিজের মাকে একটু রান্না করে দিতে পারে। কিন্তু এই কথা শুনতে পেয়ে পিসিমনি জানিয়ে দেয় কোনভাবেই সে তাদের দাসী হয়ে থাকবে না। কমলিনী বুঝতে পারে যে শাশুড়ি বেশ বিপদে পড়েছে। তাই জন্য চন্দ্র এবং তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়ে নিজের শাশুড়ির জন্য খাবারের ব্যবস্থা করতে বলে।

কমলিনী জানিয়ে দেয় তাদের খাবার থেকে সে তার শাশুড়ির জন্য খাবার পাঠিয়ে দেবে। কিন্তু এভাবে একজন বয়স্ক মানুষের অপমান সে সহ্য করতে পারবে না। বর্ষাও কোনো কাজ করে না, এদিকে সোহিনীও বেঁকে বসেছে। আর কমলিনী এসব সহ্য করতে পারে না। যতই হোক একসময় এই শাশুড়ির সাথে এতটা সময় কাটিয়েছে। তাই শাশুড়ির খাওয়ার সে পাতিয়ে দেবে বলে জানিয়ে দেয়।

আরও পড়ুনঃ পূর্ণ হল দাদুর মনস্কামনা! ফের সাত পাকে বাঁধা পড়লো পারুল রায়ান! মৃ’ত্যুর মুখ থেকে ফিরে এলেন দাদু!

অন্যদিকে প্লুটো মৌয়ের বিয়ের আয়োজন শুরু হয়ে গিয়েছে। প্লুটোর গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। কিন্তু বিয়েতে প্লুটোর মন নেই। সে তো মিঠিকে ভালোবাসে। তাই বারবার মিঠির কথা মনে পড়ছে। কিন্তু আর পরিস্থিতি স্বাভাবিক নেই। এদিকে নতুন আসার পর অনন্যা আবারো মিঠিকে নিয়ে কথা বলতে শুরু করে। মিঠি প্লুটোকে ভুল বুঝে অযথা খারাপ পরিস্থিতি তৈরি করেছে। প্লুটোর কোন দোষ নেই, এসব বলতে থাকে। কিন্তু নতুন এসব নিয়ে কথা বলতে একদমই আগ্রহী নয় জানিয়ে দেয়। এরপরে প্লুটোর গায়ে হলুদ নিয়ে মৌয়ের বাড়িতে যায় নতুনরা। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button