মিঠির শ্লীলতাহানির চেষ্টা করল প্লুটো! সকলের সামনে প্লুটোর আসল মুখোশ টেনে খুলে দিল মিঠি!

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকগুলোর (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো চিরসখা। মাসখানেক আগেই শুরু হয়েছে এই ধারাবাহিক। শুরুর দিন থেকে একটু একটু করে দর্শকদের মন জয় করে নিচ্ছে ধারাবাহিকটি। বর্তমানে টিআরপি তালিকাতেও (TRP List) বেশ ভালো ফলাফল করছে। প্রতি সপ্তাহে এক থেকে পাঁচের মধ্যে নিজেদের জায়গা দখল করে নিচ্ছে। দর্শকদের আকর্ষণ ধরে রাখতে প্রতিদিনই গল্পে থাকছে নতুন নতুন টুইস্ট।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বুবলাই, বর্ষা মৌয়ের আইবুড়োভাতে উপস্থিত হয়। তাদের কেও কমলিনীর নামে যা নয় তাই বলে কথা বলতে থাকে। বুবলাইযের মন এতে আরো বিষিয়ে যায়। আর সেটাই চায় তারা। রুদ্র নিজের মাকে ঘৃণা করলেই তাদের শান্তি।

ওদিকে প্লুটো মৌয়ের বন্ধুরা আলোচনা করছে মিঠি আসবে কিনা সেটা নিয়ে। তখনই বর্ষা জানায় আসবে কিনা সেই নিয়ে এত ভাবার কোন দরকারই নেই। তাকে আসতে বলা হয়েছে তার ইচ্ছে হলে সে আসবে। পুরনো জিনিস নিয়ে ঘাটাঘাটি করে কোন অনুষ্ঠান নষ্ট করার দরকার নেই। নতুন জীবন শুরু করছে সেটা নিয়ে তাদের আনন্দ করা উচিত। ওদিকে তার কিছুক্ষণ পরেই সেখানে এসে উপস্থিত হয় প্লুটোর বাবা। প্লুটোর বাবা তো মৌকে একেবারেই পছন্দ করেন না। মৌ যতই মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ভোলানোর চেষ্টা করুক না কেন তিনি নিজের জায়গায় একেবারে অনড়।
মৌ প্লুটোর বাবাকে সুন্দর সেজেগুজে পাঞ্জাবি পড়ে আসতে বলে কিন্তু প্লুটোর বাবা জানিয়ে দেয়। যেখানে মৌকে তিনি পছন্দ করেন না মন থেকে মেনে নিতে পারেননি সেখানে মৌয়ের পছন্দমত জামাকাপড় পড়ে আসবে। সেটা মৌ ভেবেই ভুল করেছে। সকলে সামনে আবারো অপমানিত হয়। কারণ প্লুটোর বাবা যা সত্যি সেটাই বলে দেন।
আরও পড়ুনঃ বাড়ি ফেরার পথে বড় দুর্ঘটনার শিকার জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণী মন্ডল! গুরুতর আহত অভিনেত্রী!
তারপর সবাইকে অবাক করে মিঠি আসে মৌয়ের আইবুড়ো ভাতের অনুষ্ঠানে। সেখানে তার বন্ধুরা তাকে দেখেই অবাক। কিন্তু মিঠি একেবারে স্বাভাবিক আচরণ করে সকলের সাথে। তারপর সেখানে সুযোগ বুঝে মিঠিকে অপমান করার চেষ্টা করে মৌ, বর্ষা সকলে। কিন্তু মিঠি তো তার মায়ের মতন না, তাই মুখের উপর যোগ্য জবাব দিয়ে দেয়। এদিকে সকলে চলে আসার পর আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু করার আয়োজন করা হয়। সকলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার প্লুটো মিঠিকে আবারো বলে সে মিঠিকে ভালোবাসে। এই এই অপমান সহ্য করতে না পেরে মিঠি চিৎকার করে ওঠে, মিঠির চিৎকার শুনে সকলেই ছুটে আসে। মিঠি জানায় প্লুটো কিভাবে তাকে অপমান করছে। এদিকে প্লুটোর মা, মৌয়ের মা সকলে মিঠি মকে অপমান করতে থাকে। মিঠি সকলের মুখের উপর যোগ্য জবাব দিয়ে বেরিয়ে যায় সেখান থেকে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

