নতুনের অপমানে ছেলেকে যোগ্য জবাব দিল কমলিনী! ছেলের বিয়ের দিনই আরও একবার বিয়ের পিঁড়িতে কুরচি! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে স্টার জলসার (Star Jalsha) বহাল তবিয়তে চলছে চিরসখা (Chirosokha) ধারাবাহিকটি (Brngali Serial)। যত দিন যাচ্ছে ধারাবাহিকের গল্পটি আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। সবথেকে ভালো বিষয় হচ্ছে, দর্শকরা ঠিক যেটা দেখতে চাইছেন এই ধারাবাহিক তার প্রত্যেক দিনের গল্পে ঠিক তেমনটাই দেখাতে সমর্থ্য হচ্ছেন। আর এই বিষয়টি ধারাবাহিকটিকে আরও বেশি মনোগ্রাহী করে তুলছে ভক্তদের কাছে।
ধারাবাহিকের বর্তমান পর্ব অনুযায়ী, কুরচি অর্থাৎ কমলিনীর ননদ তার ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত। আর অন্যদিকে কমলিনীর বড় ছেলে বুবলাই মিথ্যে মরার নাটক করতে গিয়ে বর্তমানে টাকা দিতে না পারায় হাসপাতালে আটকা পড়ে রয়েছে। ইতিমধ্যেই নতুন কমলিনীর মাঝে সমস্ত মান অভিমানের পালা মিটে গিয়েছে।
আজকের পর্বে দেখা যায়, হাসপাতালে বর্ষাকে কৃশানু অনেক কথা শোনায়। কারণ এত দামী একটা হাসপাতালে স্বামীকে নিয়ে আসার আগে তাকে টাকার বন্দোবস্ত করে আসতে হতো। এদিকে বর্ষার বাবা এবং জেঠু দুজনেই হাত তুলে দেয়। তারা কেউই টাকা দিতে পারবে না এটা স্পষ্ট জানিয়ে দেয়। এই সময় তারা সবাই খুব চিন্তায় পড়ে যায়। এমন সময় হাসপাতালে আসে বুবলাইয়ের বোন ভাই এবং মা ও নতুন কাকু।
সেখানেও তাদেরকে দু’চার কথা শুনতে হয় বর্ষার পরিবারের থেকে। এরমধ্যেই হাসপাতালের সমস্ত বিল মিটিয়ে দেয় নতুন। নতুনকে যখন সবাই অপমান করার চেষ্টা করে তখন কমলিনী বলে, নতুন তার স্বামী। তাই কোনভাবেই সে নিজের স্বামীর অপমান মুখ বুঝে মেনে নেবে না। যদি তাদের টাকা দেওয়ার ক্ষমতা থাকে তাহলে তারা যেন টাকাটা দিয়ে দেয় আর যদি না থাকে তাহলে গলা না তুলে মাথার নিচু করে থাকতে হবে।
আরও পড়ুনঃ ‘পরিণীতা’র একবছর পূর্তির মাঝেই দারুন সুখবর! ১১ বছরের প্রেমে পরিণতি! আইনি বিয়েতে সাতপাকে বাঁধা পড়ছেন ধারাবাহিকের নায়িকা?
এরপর বুবলাই নতুনের ওপর বিরক্ত হলে তার মা তাকে বলে, সে তার স্বামীর অপমান কোনোভাবেই মেনে নেবে না। যে তার সাহায্যের জন্য ছুটে এসেছে তাকে যদি সে সহ্য করতে না পারে তাহলে তার থেকে বড় অকৃতজ্ঞ আর কেউ নেই। সবটা শুনে নির্লজ্জের মতন রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় রুদ্র ও তার স্ত্রী। অন্যদিকে দেখা যায়, কুরচি ছেলেকে আশীর্বাদ করছে। এরপরই ছেলে বিয়ে করতে যাবে। সবার জোরাজুরিতে সেও ছেলের বিয়েতে যেতে রাজি হয়। তখন তার স্বামী তাকে বলে সে একটা বেনারসি কিনেছে সেটাই যেন সে পরে যায়। প্রথমে রাজি না হলেও পরবর্তীতে স্বামীর স্বাস্থ্যের কথা চিন্তা করে সে রাজি হয়ে যায়।

